kolkata

1 hour ago

Bengal Election Bike Restriction: বাইকে বিধিনিষেধকে চ্যালেঞ্জ, বৃহস্পতিতে হাইকোর্টে শুনানি

Motorcycle restrictions High Court hearing
Motorcycle restrictions High Court hearing

 

কলকাতা, ২২ এপ্রিল : নির্বাচন কমিশনের বাইক সংক্রান্ত যে বিধিনিষেধ জারি করেছে, তা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিচারপতি কৃষ্ণ রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, বাইক ব্যবহারে নিষেধাজ্ঞায় সাধারণ মানুষ সমস্যায় পড়বে।

উল্লেখ্য, ভোটের দু’দিন আগে থেকেই বাইক চালানোর ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ভোটের দু’দিন আগে থেকে কোনও বাইক মিছিল করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে না। ভোটের দিন বাইক চালানোর ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মানতে হবে। নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে অবশ্য এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। নির্বাচন কমিশনের এই নির্দেশিকাকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে।

You might also like!