kolkata

1 hour ago

Saltlake Hospital Fire: সল্টলেকের আনন্দলোক হাসপাতালে আগুন, সুরক্ষিত সমস্ত রোগী

Saltlake Anandalok Hospital Fire
Saltlake Anandalok Hospital Fire

 

সল্টলেক, ২১ এপ্রিল : ভয়াবহ আগুন লাগল সল্টলেকের আনন্দলোক হাসপাতালে। মঙ্গলবার সকালে এই হাসপাতালে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ছড়িয়ে পড়ে আতঙ্ক! এসি-তে শর্টশার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আনন্দলোক হাসপাতালের দ্বিতলে আগুন দেখা যায় প্রথমে। রাস্তা থেকে আগুন এবং কালো ধোঁয়া দেখতে পান পথচারীরা। খবর যায় দমকলের কাছে। তার কিছু ক্ষণের মধ্যে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তত ক্ষণে অবশ্য হাসপাতালের দ্বিতলের অপারেশন থিয়েটারের একাংশ আগুনের গ্রাসে চলে যায়।

দমকলের সঙ্গে সঙ্গে স্থানীয়েরাও আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগান। সেই সঙ্গে রোগীদের বার করে আনার তোড়জোড় শুরু হয়। ৭০-৭৫ জন রোগীকে স্থানান্তর করা হয়েছে আনন্দলোকের অন্য ভবনে। তাঁরা সকলে সুরক্ষিত রয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, পুরো ভবনের দোতলা, তিনতলায় যেখানে যত জন রোগী ভর্তি ছিলেন, সকলকে উদ্ধার করা হয়েছে।

You might also like!