kolkata

5 hours ago

ED raids Kolkata Police DC's house:কলকাতা পুলিশের ডিসি-র বাড়িতে ইডি-র হানা, বেহালাতেও তল্লাশি

ED raids Kolkata Police DC's house
ED raids Kolkata Police DC's house

 

কলকাতা, ১৯ এপ্রিল: কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে রবিবার সকালে হানা দেন ইডি-র আধিকারিকেরা। সূত্রের খবর, বালিগঞ্জে সোনা পাপ্পুর মামলায় ইডি-র এই তল্লাশি অভিযান। শান্তনু একসময় কালীঘাট থানার ওসি ছিলেন।

রবিবার সকালে বেহালার এক ব্যবসায়ীর বাড়িতেও ইডি-র আধিকারিকরা হানা দিয়েছেন। বেহালায় ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে ইডি গিয়েছে। তিনি মূলত প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত বলে দাবি স্থানীয়দের। এর আগেও তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশির সূত্রেই তাঁর নাম উঠে এসেছিল। পশ্চিমবঙ্গে ভোটের আবহে বিভিন্ন মামলায় সক্রিয় হয়ে উঠেছে ইডি।

You might also like!