Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Entertainment Flash: অ্যাটলির নতুন ছবিতে ডাবল ধামাকা! একসঙ্গে পর্দায় শাহরুখ খান ও আল্লু অর্জুন? জোর জল্পনা ‘রাকা’ ঘিরে

Allu Arjun-Shah Rukh Khan
Allu Arjun-Shah Rukh Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দক্ষিণী পরিচালক অ্যাটলি-র নতুন প্রজেক্ট ঘিরে উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে, তাঁর আসন্ন ছবি ‘রাকা’-তে একসঙ্গে দেখা যেতে পারে দুই ইন্ডাস্ট্রির সুপারস্টার শাহরুখ খান এবং আল্লু অর্জুন-কে। এই সম্ভাবনার খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ভক্তরা।

এরই মধ্যে শাহরুখের আগামী ছবি ‘কিং’ নিয়েও আগ্রহ তুঙ্গে। চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলা এই ছবির টিজার ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। টিজারে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তাঁর গর্জন যেন আগাম বার্তা দিচ্ছে—এই ছবিতে ‘লার্জার দ্যান লাইফ’ অবতারে ধরা দেবেন কিং খান। টিজার প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।


অন্যদিকে, অ্যাটলির ‘রাকা’ ছবিতে শাহরুখ-আল্লুর একসঙ্গে কাজ করার গুঞ্জন নতুন মাত্রা যোগ করেছে উত্তেজনায়। জানা যাচ্ছে, আগে জওয়ান-এ আল্লু অর্জুনের একটি ক্যামিও থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তা আর সম্ভব হয়নি। এবার নাকি সেই অভাব পূরণ হতে চলেছে। শোনা যাচ্ছে, ‘রাকা’-তে গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে।

‘রাকা’ সিনেমার ফার্স্ট লুক যখন মুক্তি পেয়েছিল, তখন সেই পোস্টারের প্রশংসা করেছিলেন বলিউড বাদশা। একটি পোস্টে অ্যাটলি লিখেছিলেন, ‘লাভ ইউ স্যার, উইল মেক ইউ মোর প্রাউড স্যার।’ এবার শোনা যাচ্ছে অ্যাটলির ছবিতে নাকি দেখা যাবে বাদশাকে। এই ছবিতে আরও এক বড় চমক হতে পারেন দীপিকা পাড়ুকোন। ‘জওয়ান’-এর পর ফের অ্যাটলির ছবিতে তাঁর উপস্থিতির জল্পনা জোরালো হয়েছে। সব মিলিয়ে, ‘রাকা’ যদি সত্যিই এই তারকাবহুল কাস্ট নিয়ে তৈরি হয়, তবে তা যে বক্স অফিসে বড়সড় ঝড় তুলতে পারে, তা বলাই বাহুল্য। 


You might also like!