kolkata

1 hour ago

West Bengal Election 2026: কামারপুকুরে ইভিএম বিভ্রাটে ভোটদান ব্যাহত, বৃষ্টিতেও লাইনে দাঁড়িয়ে ভোটাররা

Voting Disrupted by EVM Glitches in Kamarpukur
Voting Disrupted by EVM Glitches in Kamarpukur

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:হুগলির কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের ৫১ নম্বর বুথে ভোটের শুরুতেই দেখা দিল বড়সড় সমস্যা। বুধবার সকালে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা। কিন্তু ইভিএম খারাপ হয়ে যাওয়ায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শুরু করা যায়নি ভোটগ্রহণ। স্থানীয় সূত্রে জানা যায়, ভোট শুরুর প্রায় এক ঘণ্টা পরেও মেশিন ঠিক না হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে ভোটারদের মধ্যে। বহু মানুষ ভিজে অবস্থায় লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে না পারায় চরম ভোগান্তির শিকার হন।

খবর পেয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। বিকল্প ইভিএম আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে নিরাপত্তা বাহিনীকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রশাসনের আশ্বাস, দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ শুরু করা হবে। তবে এই ঘটনায় সকাল থেকেই ভোটারদের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে।

You might also like!