Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

5 months ago

Financial Gain in May: মে মাসে অর্থলাভের ইঙ্গিত! রাজযোগের প্রভাবে গরম হবে এই ৪ রাশির পকেট

Signs of Financial Gain in May
Signs of Financial Gain in May

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মে ২০২৬-এ অত্যন্ত শুভ ও কার্যকরী রূপ নেবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। আগামী ১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করবে শুক্র। এর পর ২৯ মে নিজের রাশি মিথুনে যাবে বুধও। মিথুন রাশিতে বুধ ও শুক্র পাশাপাশি আসায় গঠিত হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। বৈদিক জ্যোতিষে লক্ষ্মী নারায়ণকে অত্যন্ত শক্তিশালী রাজযোগ হিসেবে দেখা হয়। এই রাজযোগের শুভ ফল পেলে জাতক সম্পদ, সম্পত্তি, সুখ ও সমৃদ্ধি লাভ করেন। জেনে নিন মে মাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে ভাগ্য খুলবে কাদের।

মিথুন রাশি: 
মিথুন রাশিতেই বুধ ও শুক্র পাশাপাশি এসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ গঠিত হবে। ফলে এই যোগের শুভ ফল সবচেয়ে বেশি লাভ করবেন মিথুন রাশির জাতকরাই। এই সময় আপনি যে কাজে হাত দেবেন, তাতেই ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। সম্পদের পরিমাণ বাড়বে। বাবার কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাবেন। ব্যবসায় নতুন প্রকল্পের কাজে হাত দিতে পারেন। এর ফলে মুনাফা লাভ হবে। নতুন চাকরি পাওয়ার যোগ আছে। পাশাপাশি, চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন।
কন্যা রাশি: 
কন্যা রাশির দশম ঘরে গঠিত হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। এই সময় আপনি কর্মক্ষেত্রে নিজের কাজের জন্য প্রচুর প্রশংসা পাবেন। পরিশ্রম করলে তার পরিপূর্ণ ফল পাবেন। আপনার নীতি ও আদর্শ প্রশংসা পাবে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা এই সময় নতুন চাকরি পেতে পারেন। বাবা বা পিতৃসম কোনও ব্যক্তির সাহায্যে উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্তরাও সাফল্য পাবেন। খ্যাতি ও জনপ্রিয়তা বাড়বে।
তুলা রাশি: 
তুলা রাশির নবম ঘরে গঠিত হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। কর্মক্ষেত্রে আপনার উপর থাকা চাপ ও টেনশন থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। বাবার থেকে সম্পদ প্রাপ্তির যোগ আছে। এই সময়টা আপনার জন্য সুন্দর ও লাভজনক হবে। তবে কোথাও টাকা বিনিয়োগ করার আগে কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। তীর্থযাত্রায় যাওয়ার যোগ আছে।
ধনু রাশি: 
ধনু রাশির সপ্তম ঘরে গঠিত হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। এই সময় জীবনসঙ্গীর থেকে সাহায্য পাবেন। অংশীদারিত্বে ব্যবসা করলে ভালো মুনাফা পাবেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। মনের মানুষের সঙ্গে ভালো সময় কাটাবেন। সব ভুল বোঝাবুঝির অবসান হবে।

You might also like!