Game

1 hour ago

ISL 2025-26: আইএসএল ২০২৫-২৬, গুয়াহাটিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহনবাগান এক গোলে হারালো নর্থ–ইস্ট ইউনাইটেডকে

Mohun Bagan narrowly beats NorthEast United
Mohun Bagan narrowly beats NorthEast United

 

কলকাতা, ২০ এপ্রিল : ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে রবিবার রাতে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ১-০ গোলে নর্থ–ইস্ট ইউনাইটেড এফসিকে হারাল।

বর্তমান চ্যাম্পিয়নরা খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই রবসন-এর গোলে এগিয়ে যায়। এরপর প্রতিকূল পরিস্থিতিতে বিশাল কাইথের নেতৃত্বে সুশৃঙ্খল রক্ষণভাগের ওপর নির্ভর করে তারা জয় নিশ্চিত করে।

এই জয়ের ফলে মোহনবাগান এসজি নয় ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল। এরফলে মুম্বই সিটি এফসির চেয়ে দুই পয়েন্টে এগিয়ে গেল। অন্যদিকে, নর্থ–ইস্ট ইউনাইটেড এফসি একই সংখ্যক ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানেই রয়ে গেছে।

You might also like!