Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Historic Blockbuster: বক্স অফিসে ইতিহাস গড়ল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, টপকে গেল ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’র রেকর্ড

Dhuarndhar as franchise beats Pushpa and Baahubali
Dhuarndhar as franchise beats Pushpa and Baahubali

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুক্তির পঁচিশ দিন পেরিয়েও বক্স অফিসে ঝড় অব্যাহত  ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর। প্রথম সপ্তাহ থেকেই দুরন্ত গতিতে আয় বাড়িয়ে চলা এই ছবিটি এখন কার্যত এক নতুন নজির তৈরি করেছে ভারতীয় সিনেমা দুনিয়ায়। পরিচালক আদিত্য ধর-এর এই মেগা প্রজেক্ট মুক্তির আগেই চর্চায় ছিল। ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত  ‘ধুরন্ধর’-র বিপুল সাফল্যের পর থেকেই সিক্যুয়েল নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। সেই প্রত্যাশাকেই বহুগুণে ছাপিয়ে গিয়েছে দ্বিতীয় ভাগ।


মার্চ মাসে প্রায় ২১ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই ১০২ কোটির বেশি আয় করে রেকর্ড গড়ে। রণবীর সিং অভিনীত এই ছবি খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে হাজার কোটির ক্লাবে ঢুকে পড়ে। মাত্র দুই সপ্তাহে ১৫০০ কোটির ব্যবসা করে ছবিটি, যা বলিউডের ইতিহাসে অন্যতম দ্রুততম সাফল্য। পাশাপাশি একাধিক মেগাবাজেট এবং আন্তর্জাতিক আঙিনায় ঝড় তোলা দক্ষিণী সিনেমার রেকর্ড ভেঙে সর্বকালের সেরা ব্যবসা করা হিন্দি ছবির খেতাব জিতে নিয়েছে রণবীর সিং অভিনীত এই ছবি। সিনেবাণিজ্য বিশ্লেষক ওয়েবসাইট স্যাকনিক-এর রিপোর্ট রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে নিয়ে এল। খবর, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ এবং ২০২৬ সালের মার্চে রিলিজ করা দ্বিতীয় ভাগ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বিশ্বজুড়ে সম্মিলিতভাবে ৩০১৯.৩৫ কোটি টাকার ব্যবসা করেছে, যা ‘বাহুবলী’ এবং ‘পুষ্পা’ দুটো সিনেমার মোট আয়ের চেয়েও অনেকটা এগিয়ে। উল্লেখ্য, সংশ্লিষ্ট দুই দক্ষিণী সিনেমাও দু’ভাগে মুক্তি পেয়েছিল। আর ‘পুষ্পা’ ও ‘বাহুবলী’র সিক্যুয়েলও প্রথমভাগের মতোই আন্তর্জাতিক আঙিনায় ঝড় তুলেছিল। তবে এবার সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। 


স্যাকনিক-এর রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর’-এর প্রথম পর্বের মোট আয় ১,৩০৭.৩৫ কোটি টাকা। আর সিক্যুয়েল এখনও পর্যন্ত দেশে ১,৭১২ কোটি টাকার ব্যবসা করেছে। ফলত দুই পর্বের মোট আয় ৩০০০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। অন্যদিকে দুই পর্ব মিলিয়ে ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির আয় যেখানে ২৪৩৮ কোটি টাকা, সেখানে আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির মোট আয় ২০৯২.২০ কোটি টাকা। অতঃপর দ্বিতীয় স্থানে ‘বাহুবলী’ আর তৃতীয় স্থানে ‘পুষ্পা’কে রেখে ভারতের সেরা ফ্র্যাঞ্চাইজির খেতাব জিতে নিল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। তবে সাফল্যের মাইলস্টোন এখানেই থেমে নেই! ‘ধুরন্ধর’ ভারতের প্রথম সিনেফ্র্যাঞ্চাইজি, যার দুটো ভাগের ছবিই হাজার কোটির বেশি ব্যবসা করতে পেরেছে। পাশাপাশি এই প্রথম সেন্সরের তরফে A ছাড়পত্র প্রাপ্ত কোনও সিনেমা এমন বিপুল পরিমাণ ব্যবসা করতে পেরেছে, বলে খবর। সব মিলিয়ে বলা যায়, বক্স অফিসে নতুন দিশা দেখাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ভারতীয় সিনেমার ইতিহাসে এই সাফল্য দীর্ঘদিন মনে রাখার মতোই। 

You might also like!