Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

5 months ago

Egg Poha Recipe: ভোটের দৌড়ে এনার্জি ধরে রাখতে ‘এগ পোহা’ ভরসা! ১০ মিনিটেই পুষ্টিকর ব্রেকফাস্ট

Egg Poha Energy Breakfast
Egg Poha Energy Breakfast

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই তপ্ত বাংলার রাজনৈতিক ময়দান। সকাল থেকে রাত—প্রার্থীদের একের পর এক জনসংযোগ কর্মসূচি, সভা, মিছিল। তাঁদের সঙ্গে সমানতালে ছুটছেন দলীয় কর্মীরাও। এই টানা ব্যস্ততায় অনেক সময় ঠিকমতো খাওয়াদাওয়াও হয়ে ওঠে না, ফলে ক্লান্তি ভর করে শরীরে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে দিনের শুরুটা হওয়া উচিত পুষ্টিকর খাবার দিয়ে। তবে সময়ের অভাবে জটিল রান্না করা সম্ভব নয়। তাই সহজ, দ্রুত এবং স্বাস্থ্যকর বিকল্প হিসেবে উঠে আসছে ‘এগ পোহা’।

∆ কী কী লাগবে?

১ কাপ চিড়ে

২ টি ডিম

১ টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি

১ টি টমেটো কুচি

২ টি কাঁচা লঙ্কা কুচি

সামান্য কারি পাতা

আধা চা চামচ সর্ষে

এক চিমটি হলুদ গুঁড়ো

স্বাদমতো নুন

সামান্য ঘি

ধনেপাতা কুচি

লেবুর রস (সামান্য )

∆ রন্ধন প্রণালী: প্রথমে চিড়ে ভালো করে ধুয়ে নিন। কয়েক মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিলে চিড়ে নরম হয়ে আসবে। এবার কড়াইয়ে সামান্য ঘি গরম করুন। তাতে সর্ষে ও কারি পাতা ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে কুচনো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে হালকা লাল করে ভাজুন। পেঁয়াজ নরম হলে টমেটো কুচি ও হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন।

সবজি একটু মজে এলে কড়াইয়ের মাঝখানে জায়গা করে ডিম দুটি ফাটিয়ে দিন। ক্রমাগত নেড়ে ডিমের ঝুরি বা স্ক্র্যাম্বল তৈরি করে নিন। এবার আগে থেকে ভিজিয়ে রাখা চিড়ে ও স্বাদমতো নুন দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিন। আঁচ কমিয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করুন যাতে মশলা চিড়ের সঙ্গে মিশে যায়। নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি ও লেবুর রস ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন স্বাস্থ্যকর এগ পোহা। ভোটের প্রচার হোক বা অফিসের কাজ, এই ব্রেকফাস্ট আপনার শরীরকে রাখবে ফিট।  

You might also like!