Breaking News
 
BJP : বঙ্গে ফলাফলের ধাক্কা, ‘দায় স্বীকার’ করে ইস্তফা প্রাক্তন তৃণমূল বিধায়কের West Bengal Assembly Election Result 2026 : দিল্লিতে বাংলার ছোঁয়া, ময়ূরপুচ্ছ ধুতিতে মোদি—বিজেপি অফিসে বাজল বাংলা গান Suvendu Adhikari : ভবানীপুরে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক, সিপিএমকে ধন্যবাদ দিয়ে বললেন—‘মুসলমানরা ভোট দেয়নি’ West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির

 

West Bengal

1 hour ago

Khanakul Clashes: তৃণমূল এজেন্টের বাড়িতে ইট বৃষ্টির অভিযোগ বিজেপির দিকে

TMC alleges BJP pelted bricks at agent's home
TMC alleges BJP pelted bricks at agent's home

 

আরামবাগ , ৫ মে : খানাকুলে নির্বাচনের ফল ঘোষণার পর ফের উত্তেজনা ছড়াল। এলাকায় তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও ইট ছোঁড়ার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে খানাকুলের কৃষ্ণনগর এলাকায় তৃণমূল কর্মী অর্নব সরকারের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমাবাজি চালায় বলে অভিযোগ। শুধু বোমা নয়, বাড়ির দিকে ইটও ছোড়া হয় বলে দাবি করেছেন অর্নব ও তাঁর পরিবারের সদস্যরা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগের তীর উঠেছে বিজেপির দিকে। যদিও এই বিষয়ে বিজেপির তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, অর্নব সরকার সদ্য পরাজিত তৃণমূল প্রার্থী পলাশ রায়ের কাউন্টিং এজেন্ট হিসেবে আরামবাগের গণনা কেন্দ্রে উপস্থিত ছিলেন। অভিযোগ, ফল ঘোষণার পর তিনি বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

You might also like!