Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Country

5 months ago

MP Road Accident: মধ্যপ্রদেশে পিকআপ ট্রাক উল্টে মৃত্যু ১৫ জনের, শোকাহত প্রধানমন্ত্রী

Van-SUV collision in MP's Dhar
Van-SUV collision in MP's Dhar

 

ধার, ৩০ এপ্রিল : মধ্যপ্রদেশের ধার জেলায় পিকআপ ট্রাক উল্টে মৃত্যু হয়েছে ১৫ জনের। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৮-১০ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাতে বাগ্গাদ এলাকা থেকে ধার জেলায় ফিরছিলেন প্রায় ৪৬ জন শ্রমিক। দ্রুত গতিতে ছুটছিল পিক আপ ট্রাকটি। চিকলিয়া ক্রসিংয়ের একটি পেট্রোল পাম্পের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। পিকআপ ট্রাকটি তিনবার পাল্টি খায়।

ইন্দোর বিভাগীয় কমিশনার সুদাম খাড়ে বলেন, "একটি পিকআপ গাড়িতে প্রায় ৪৬ জন ছিলেন। গাড়িটি উল্টে যায়। আহতদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা গুরুতর। আমরা ১৫ জনের মৃত্যুর খবর পেয়েছি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যারা গুরুতরভাবে আহত হয়েছেন, তারা যেন যথাযথ চিকিৎসা পান। তিনি মৃতদের প্রত্যেকের জন্য ৪ লক্ষ টাকা করে এককালীন অনুদান এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।"

দুর্ঘটনার খবর পাওয়ার পর আহতদের দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী সাবিত্রী ঠাকুর। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "শ্রমিকরা একটি পিকআপ ট্রাকে করে কোথাও গিয়েছিলেন। ফেরার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনবার উল্টে যায়। গুরুতর আহতদের ইন্দোরে পাঠানো হয়েছে। আমি মনে করি, মূলত চালকেরই দোষ। গাড়িটি এতটাই দ্রুত গতিতে চলছিল যে তিনি তা নিয়ন্ত্রণ করতে পারেননি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের ধার জেলায় দুর্ঘটনায় প্রাণহানির খবর শুনে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এই দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন। পিএমও-র পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের নিকটাত্মীয়দের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে এককালীন অনুদান দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।

You might also like!