kolkata

1 hour ago

West Bengal Elections 2026 :ভোটে নজরদারির চাঞ্চল্য! ‘স্পাই ক্যামেরা’ নিয়ে কমিশনে অভিযোগ দায়ের

Bengal Election 2026 spy camera allegation
Bengal Election 2026 spy camera allegation

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভোটের (Bengal Election 2026) অন্তিম লগ্নে বিস্ফোরক অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনে। ভোটারের জামার পকেটে নাকি আটকানো ছিল স্পাই ক্যামেরা! এই মর্মে ভোটাধিকার হরণের অভিযোগ জমা পড়ল কমিশনের কাছে। অভিযোগটি জমা পড়েছে মগরাহাট পশ্চিম থেকে। তবে কোন দল অভিযোগ জানিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ডায়মন্ড হারবারের মাগরাহাট পশ্চিম থেকে কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, ভোটারের জামার পকেটে স্পাই ক্যামেরা রাখা হয়েছে। যাতে শনাক্ত করা যায়, ভোটার কোন দলকে ভোট দিচ্ছেন! এই অভিযোগ খতিয়ে দেখছে কমিশন। সূত্র মারফত খবর, অভিযোগের সত্যতা থাকলে প্রয়োজনমতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

আজ, বুধবার দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি বিধানসভা আসনে ভোট ছিল। এই দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট দানের হার ৮৯.৯৯ শতাংশ। প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছিল ৮৯.৯৩ শতাংশ। অন্যদিকে, এই দফাতে কোনও জায়গাতেই বড় কোনও অশান্তির খবর সামনে আসেনি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয়বাহিনী। শুধু তাই নয়, রাজ্যপুলিশকেও কার্যত ‘দাবাং’য়ের ভূমিকায় দেখা গিয়েছে। ভোটের পরেও যাতে এই পরিস্থিতি বজায় থাকে সেজন্য ৭০০ কোম্পানি বাহিনীকে বাংলায় মোতায়েন করার সিদ্ধান্ত কমিশনের। একবার্তায় কমিশন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহিনী রাজ্য মোতায়েন থাকবে। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। 

You might also like!