
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। রাজপুর-সোনারপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাভূষণ বিদ্যাপীঠের ১৪৩ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। তাঁর কথায়, ‘‘প্রথমবার নিজেকে ভোট দিলাম।’’ তবে ভোট দিয়ে বেরিয়ে তিনি অভিযোগ করেন, বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। ফলে তারা ভোট দিতে পারেননি।পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে বলেও দাবি তোলেন তৃণমূল প্রার্থী। তাঁর হুঁশিয়ারি, ‘‘আজকের পর বিজেপির আর কোনও জায়গা থাকবে না।’’
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র দ্বিতীয় দফায় অন্যতম নজরকাড়া কেন্দ্র ছিল। সোনারপুর দক্ষিণে মূলত দুই অভিনেত্রীর মধ্যে লড়াই হয়েছে। তৃণমূলের অরুন্ধতী (লাভলি) মৈত্র এবং বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়। অরুন্ধতীকে লাভলী মৈত্র নামেই পরিচিত। ওই কেন্দ্রের বিদায়ী বিধায়কও তিনি।
