West Bengal

1 hour ago

Central Forces Evict Trinamool Booth Agent: ক্যানিংয়ে অশান্তি, তৃণমূলের বুথ এজেন্টকে বের করে দিল কেন্দ্রীয় বাহিনী

Unrest in Canning: Central Forces Evict Trinamool Booth Agent
Unrest in Canning: Central Forces Evict Trinamool Booth Agent

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভোটের মধ্যেই অশান্তি ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১১৩ নম্বর বুথে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার অভিযোগ, ১১৩ নম্বর বুথের পোলিং এজেন্ট প্রদীপ দাসকে সিআরপিএফ কর্মীরা মারধর করে বুথের বাইরে টেনেহিঁচড়ে নিয়ে যায়।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ক্যানিং পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা এই আসনের বিদায়ী বিধায়ক পরেশ রাম দাস। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বুথের পোলিং এজেন্ট প্রদীপ দাস, যাঁকে সিআরপিএফ কর্মীরা মারধর করে বুথের বাইরে টেনেহিঁচড়ে নিয়ে যায়, সিআরপিএফ কর্মীরা বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমরা ওই সিআরপিএফ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করব এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

You might also like!