
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভোটের দিন দুপুরে নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নবদ্বীপ পুরসভার চার নম্বর ওয়ার্ডের সুদর্শন হাইস্কুলে ৫৪ নম্বর বুথটি প্রার্থীর বাড়ি ঠিক উল্টো দিকে। প্রার্থীর অভিযোগ, বেলা আড়াইটে নাগাদ জনা চল্লিশ পুরুষ এবং মহিলা সেখানে পৌঁছান। তাঁর বাড়ির লোহার দরজায় লাথি মারা হয়, নানা রকম কটু কথা বলা হয় বলে অভিযোগ। এর পরেই তিনি খবর দিলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে ভিড় ফাঁকা করে দেয়। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে।
