West Bengal

1 hour ago

West Bengal Election 2026: বাসন্তীর ৭৬ নম্বর বুথে বিজেপি প্রার্থী বিকাশ সরদারের ওপর হামলা

BJP Candidate Bikash Sardar Attacked at Booth No. 76 in Basanti
BJP Candidate Bikash Sardar Attacked at Booth No. 76 in Basanti

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভোটগ্রহণের দিন দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী বিধানসভা কেন্দ্রে চরম উত্তেজনা ছড়ালো। এই কেন্দ্রের ৭৬ নম্বর বুথে বিজেপি প্রার্থী বিকাশ সরদারের ওপর হামলার অভিযোগ উঠেছে।সূত্রের খবর, বিকাশ সরদার যখন বুথ পরিদর্শনে পৌঁছান, তখন একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে আক্রমণ করে। হামলায় তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও জানা গিয়েছে। এমনকি অভিযোগ উঠেছে যে, তাঁর নিরাপত্তারক্ষীর কাছে থাকা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও বিকাশ সরদারকে রক্ষা করতে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কোনো সক্রিয় ভূমিকা পালন করেনি। কেন্দ্রীয় বাহিনীর এই নিষ্ক্রিয়তায় ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।

এই অপ্রীতিকর ঘটনার পর এলাকায় পরিস্থিতি থমথমে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। তবে ভোট চলাকালীন এই হামলার ঘটনা বাসন্তীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

You might also like!