Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

ED Summons Nusrat: ইডি-র দফতরে হাজিরা দিলেন নুসরত, পাশে ছিলেন যশ

Nusrat Jahan at the ED office early Wednesday morning
Nusrat Jahan at the ED office early Wednesday morning

 

কলকাতা, ২২ এপ্রিল : কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে বুধবার হাজিরা দিলেন নুসরত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় তাঁকে তলব করা হয়েছিল। সেই তলব পেয়ে বুধবার সকালে সল্টলেকের সিজিও দফতরে যান অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত।


Nusrat Jahan Yash Dasgupta

বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছে কোনও কথা বলেননি নুসরত, সংবাদ মাধ্যম প্রশ্ন করলেও এড়িয়ে যান তিনি। গাড়ি থেকে নেমে যশের সঙ্গে সোজা ইডির দফতরের ভিতরে প্রবেশ করেন। এর আগে ২০২৩ সালে ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরতকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। প্রায় ৬ ঘণ্টা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। আগেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য অস্বীকার করেছিলেন অভিনেত্রী নুসরত।

You might also like!