Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Celebrity Parenting: মাতৃত্বের নতুন অধ্যায়—রাহাকে নিয়ে কী স্বপ্ন দেখছেন আলিয়া ভাট?

Alia Bhatt with daughter Raha
Alia Bhatt with daughter Raha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সন্তানের জন্মের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা শুরু করেন প্রায় সব বাবা-মাই—সে সাধারণ মানুষ হোক বা তারকা। সেই তালিকায় ব্যতিক্রম নন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কন্যা রাহাকে ঘিরে তাঁর ভাবনা ও পরিকল্পনার কথা খোলাখুলি ভাগ করে নিয়েছেন তিনি।

ছোট্ট রাহা এখনও খুবই অল্প বয়সী, তবে তার স্বভাবই নাকি আলিয়াকে ভাবতে বাধ্য করছে ভবিষ্যৎ নিয়ে। অভিনেত্রীর কথায়,রাহা যেন বড় হয়ে খেলাধূলার সঙ্গে যুক্ত হয়। মনের ইচ্ছেপ্রকাশ করে বলেন, “আমি চাই ও অ্যাথলিট হোক। কারণ ও ভীষণ চঞ্চল। এক সেকেণ্ডও চুপ করে বসে না। বয়স মাত্র তিন বছর, এখুনি যা লাফায় সেটা দেখেই আমার ইচ্ছে ও খেলাধূলার জগতেই এগিয়ে যাক।” যদিও বড় হওয়ার পর নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা প্রত্যেকেরই থাকে, তবুও বাবা-মায়েরা আগে থেকেই সন্তানকে নিয়ে নানা স্বপ্ন বুনে ফেলেন। সেই স্বাভাবিক আবেগ থেকেই রাহার ভবিষ্যৎ নিয়ে নিজের আশা প্রকাশ করেছেন আলিয়া।


মাতৃত্বের অভিজ্ঞতা তাঁর জীবনে বড় পরিবর্তন এনেছে বলেও জানান অভিনেত্রী। নিজের মা সোনি রাজদান-এর কাছ থেকেই তিনি শিখেছেন কীভাবে পরিবার ও পেশার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। মা হওয়ার পর কাজের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি আরও সচেতন হয়েছে—এখন তিনি অনেক বেশি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। আলিয়া আরও বলেন, মানসিকভাবে স্থির থাকা তাঁর কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাহার সঙ্গে বেশি সময় কাটাতে চাইছেন বলেই কাজের ক্ষেত্রে অনেক প্রস্তাব তিনি এড়িয়ে যাচ্ছেন।

এছাড়াও তাঁর জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছেন বোন শাহিন ভাট। মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলার সাহসের জন্য তিনি সবসময় শাহিনের প্রশংসা করেন। মানুষ বেছে নেওয়ার ক্ষেত্রেও আলিয়ার দৃষ্টিভঙ্গি স্পষ্ট। তাঁর মতে,“আমি এমন মানুষদের সঙ্গে থাকি না যারা সবকিছুতেই ‘হ্যাঁ’ বলে। আমি বিতর্ক পছন্দ করি, ‘না’ শুনতে ভালোবাসি, কিংবা কেউ যখন জিজ্ঞেস করে তুমি এমনটা কেন ভাবছো?” সব মিলিয়ে, ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রেখে এক নতুন অধ্যায় উপভোগ করছেন অভিনেত্রী, আর সেই সঙ্গে মেয়ের ভবিষ্যৎ নিয়েও বুনছেন নিজের মতো স্বপ্ন। 



You might also like!