Game

1 hour ago

IPL 2026: দিল্লিকে হারিয়ে প্লে-অফের আশা জাগিয়ে রাখল চেন্নাই

Chennai Super Kings
Chennai Super Kings

 

মুম্বই , ৬ মে :দিল্লিকে হারিয়ে প্লে অফের আশা জাগিয়ে রাখল চেন্নাই। মঙ্গলবার রাতে আইপিএলে টিকে থাকার লড়াইয়ে চেন্নাই সুপার কিংস হারালো দিল্লিকে। জয়ের নায়ক ছিলেন সাঞ্জু স্যামসন। দিল্লিতে মঙ্গলবার (৫ মে) দিল্লি ক্যাপিটালসের দেয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। দ্রুত ফিরে যান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (৬) ও উর্ভিল প্যাটেল (১৭)। তবে শুরুর ধাক্কা সামলে ইনিংসের হাল ধরেন স্যামসন। ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত ছিলেন স্যামসন। তিনি জুটি বাঁধেন কার্তিক শর্মার সঙ্গে। ৩১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন কার্তিক শর্মা। দুজনের জুটিতে আসে ১১৪ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

১৭.৩ ওভারে ২ উইকেটে ১৫৯ রান তুলে ৮ উইকেটের সহজ জয় পায় চেন্নাই। এই জয়ে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে তারা। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার জন্য চেন্নাই সুপার কিংস এর কাছে এই জয় ছিল খুবই গুরুত্বপূর্ণ। দিল্লি হয়ে উল্লেখযোগ্য রান করেন স্টাবস ৩১ বলে ৩৮ ও রিজভি ২৪ বলে ৪০ রান। চেন্নাইয়ের বোলারদের মধ্যে নুর আহমেদ নেন ২ উইকেট। এছাড়া জেমি ওভারটন, আকিল হোসেন, গুরজাপনীত সিংহ ও মুকেশ চৌধুরী একটি করে উইকেট শিকার করেন।

You might also like!