Country

44 minutes ago

Thiruvanchoor Radhakrishnan: কেরলম বিধানসভার অধ্যক্ষ হলেন টি রাধাকৃষ্ণন, প্রাপ্ত ভোট ১০১

Congress leader Thiruvanchoor Radhakrishnan elected Kerala Speaker
Congress leader Thiruvanchoor Radhakrishnan elected Kerala Speaker

 

তিরুবনন্তপুরম, ২২ মে : কেরলম বিধানসভার অধ্যক্ষ হলেন কংগ্রেস বিধায়ক টি রাধাকৃষ্ণন। তাঁর প্রাপ্ত ভোট ১০১। শুক্রবার সকালে প্রোটেম অধ্যক্ষ জি সুধাকরণ বলেন, "ষোড়শ কেরলম বিধানসভার অধ্যক্ষ হিসেবে থিরুভানচুর রাধাকৃষ্ণনকে (কংগ্রেস বিধায়ক) নির্বাচিত ঘোষণা করা হলো। তিনি ১০১টি ভোট পেয়েছেন।"

শুক্রবার সকালে কেরলম বিধানসভার স্পিকার নির্বাচিত করতে ভোট দেন বিধায়করা। কংগ্রেস এই পদের জন্য থিরুভানচুর রাধাকৃষ্ণনকে প্রার্থী করে। বিরোধী সিপিআই(এম)-এর নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট প্রবীণ সিপিআই (এম) নেতা ও প্রাক্তন মন্ত্রী এসি মোইদিনকে প্রার্থী করেছিল এবং বিজেপি নবনির্বাচিত চাথান্নুর বিধায়ক বি বি গোপাকুমারকে তাঁদের অধ্যক্ষ প্রার্থী হিসেবে মনোনীত করে। ১০১টি ভোট পেয়ে কেরলম বিধানসভার অধ্যক্ষ হলেন কংগ্রেস বিধায়ক টি রাধাকৃষ্ণন।

You might also like!