West Bengal

58 minutes ago

BJP's 'Abhinandan Yatra: আরামবাগে বিজেপির অভিনন্দন যাত্রা

Hemanta Bag, the MLA of Arambagh
Hemanta Bag, the MLA of Arambagh

 

হুগলি, ২১ মে  : আরামবাগ বিধানসভার অন্তর্গত ২ নম্বর মণ্ডলের উদ্যোগে বৃহস্পতিবার একটি অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, টুনাইট বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বলাইচক, ভান্ডারহাটি হয়ে সান্তা পর্যন্ত এই অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। এছাড়াও বিজেপির নেতা, কর্মী ও সমর্থকেরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন। দলীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে।

যাত্রাপথে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিধায়ক হেমন্ত বাগ। তিনি কর্মী-সমর্থকদের অভিনন্দন জানিয়ে বলেন, মানুষের সমর্থন ও আশীর্বাদকে সঙ্গে নিয়েই দল আগামী দিনে এলাকার উন্নয়নমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার আহ্বান জানান। অভিনন্দন যাত্রাকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

You might also like!