Country

1 hour ago

NEET UG 2026 Re-Exam Date Out: ২১ জুন পুনরায় নিট-ইউজি পরীক্ষা

NEET-UG re-exam on June 21
NEET-UG re-exam on June 21

 

নয়াদিল্লি, ১৫ মে : ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি আগামী ২১ জুন পুনরায় হবে। এ খবর জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। শুক্রবার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে পরীক্ষা পরিচালনাকারী সংস্থা এনটিএ জানিয়েছে, ভারত সরকারের অনুমোদনক্রমেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রশ্ন ফাঁস এবং অনিয়মের অভিযোগের জেরে মেডিকেলে ভর্তির এই প্রবেশিকা পরীক্ষাটি বাতিল হওয়ার কয়েক দিন পর শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্টে এনটিএ–র তরফে এই পরীক্ষার নতুন দিন জানানো হলো। তাদের তরফে জানানো হয়েছে, ভারত সরকারের অনুমোদন সাপেক্ষে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট-ইউজি ২০২৬-এর পুনরায় পরীক্ষা নির্ধারণ করেছে রবিবার, ২১ জুন। পরীক্ষার্থী এবং অভিভাবকদের এনটিএ পরামর্শ দিয়েছে, পরীক্ষা সংক্রান্ত যে কোনও তথ্য ও খবরের জন্য তাঁরা যেন শুধুমাত্র সংস্থার অফিসিয়াল যোগাযোগ মাধ্যমগুলোর ওপরই নির্ভর করেন।

You might also like!