Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Turkish Airlines fire: কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানের টায়ারে আগুন, সমস্ত যাত্রী সুরক্ষিত

A Turkish Airlines Airbus aircraft
A Turkish Airlines Airbus aircraft

 

কাঠমান্ডু, ১১ মে : নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় আগুন ধরে গেল একটি বিমানে। তুরস্কের ওই বিমানে ২৭৮ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। আগুন নেভানোর পর সমস্ত যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়। এসপি রাজকুমার সিলাওয়াল বলেন, তুর্কি এয়ারলাইন্সের টিকে ৭২৬ বিমানটি ইস্তানবুল থেকে কাঠমান্ডু এসেছিল। অবতরণের সময় বিমানের টায়ারে আগুন লেগে যায়। দমকল বাহিনীর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে মোট ২৭৮ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে রাষ্ট্রসঙ্ঘের কয়েকজন কর্তাও ছিলেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…