Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Trump-Xi summit: আমেরিকা ও চিনের মধ্যে চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে, ট্রাম্প

US president wraps up China visit
US president wraps up China visit

 

ওয়াশিংটন, ১৬ মে : আমেরিকা ও চিনের মধ্যে সম্পর্ককে দুর্দান্ত আখ্যা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। চিনের বেজিং সফর শেষে ওয়াশিংটন ডিসিতে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "এটি একটি বিরাট সাফল্য ছিল। এটি ছিল চমৎকার। আমরা দারুণ কিছু চুক্তি করেছি, আমাদের মধ্যে একটি চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে। এমন অনেক কিছুই হয়েছে, যা আপনারা শীঘ্রই জানতে পারবেন। তবে এটি ছিল এক বিরাট সাফল্য। আমি মনে করি এটি সত্যিই একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল।"

এদিকে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠক করতে বেজিং গিয়েছিলেন ট্রাম্প। সেখান থেকে ফেরার পথে মার্কিন প্রতিনিধিরা চিন থেকে পাওয়া যাবতীয় উপহার ফেলে দিয়েছেন বলে অভিযোগ। নিরাপত্তার স্বার্থে তাঁরা সাময়িক ব্যবহারযোগ্য ‘বার্নার ফোন’ নিয়ে চিনে গিয়েছিলেন। ফেরার সময় সেগুলিও নষ্ট করে দিয়েছেন। চিন থেকে ট্রাম্প এবং তাঁর সঙ্গীদের কিছু উপহার দেওয়া হয়েছিল। সেই তালিকায় ছিল স্মারকচিহ্ন, ব্যাজও। বেজিং থেকে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগেই সেগুলি ফেলে দেওয়া হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…