Game

1 hour ago

FIFA U-17 World Cup 2026: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হল

The FIFA U-17 World Cup draw has been held
The FIFA U-17 World Cup draw has been held

 

জুরিখ, ২২ মে : কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। বিশ্বকাপের ড্র সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (২১ মে) সুইজারল্যান্ডের জুরিখে। ফিফা সদর দফতরে আয়োজিত এই ড্র অনুষ্ঠানে ৪৮ দলের বৈশ্বিক এই আসরের গ্রুপ ভাগ্য নির্ধারণ করা হয়। আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয়বারের মতো কাতারে শুরু হবে যুবাদের এই বিশ্বকাপ। এখনও দুটি দল চূড়ান্ত হয়নি। আফ্রিকান প্লে-অফে ইথিওপিয়া-মোজাম্বিক এবং উগান্ডা-ঘানার ম্যাচের বিজয়ীরা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে।


৪৮ দলের কে কোন গ্রুপে

গ্রুপ ‘এ’: কাতার, পানামা, মিশর, গ্রিস

গ্রুপ ‘বি’: দক্ষিণ কোরিয়া, কাফ ১, নিউ ক্যালেডোনিয়া, ইকুয়েডর

গ্রুপ ‘সি’: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কাফ ২, ডেনমার্ক

গ্রুপ ‘ডি’: ফ্রান্স, হাইতি, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ ‘ই’: ইতালি, জ্যামাইকা, আইভরি কোস্ট, উজবেকিস্তান

গ্রুপ ‘এফ’: সেনেগাল, ক্রোয়েশিয়া, কিউবা, তাজিকিস্তান

গ্রুপ ‘জি’: মালি, নিউ জিল্যান্ড, বেলজিয়াম, ভিয়েতনাম

গ্রুপ ‘এইচ’: স্পেন, চিন , ফিজি, মরক্কো

গ্রুপ ‘আই’: ব্রাজিল, রিপাবলিক অব আয়ারল্যান্ড, তানজানিয়া, কোস্টারিকা

গ্রুপ ‘জে’: যুক্তরাষ্ট্র, মন্টিনিগ্রো, চিলি, আলজেরিয়া

গ্রুপ ‘কে’: মেক্সিকো, রোমানিয়া, ক্যামেরুন, ভেনেজুয়েলা

গ্রুপ ‘এল’: জাপান, কলম্বিয়া, সার্বিয়া, হন্ডুরাস।

৪৮ দলের এই টুর্নামেন্টে ১২ গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানের দল জায়গা করে নেবে নকআউট পর্বে। এরপর শুরু হবে সরাসরি এলিমিনেশন রাউন্ডের লড়াই।

You might also like!