West Bengal

1 week ago

Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে রেহাই নেই বৃষ্টিতে, এখনও উত্তাল সমুদ্র

Bengal Weather Forecast
Bengal Weather Forecast

 

কলকাতা, ২৪ সেপ্টেম্বর : দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে এখনও স্বস্তি মিলল না। বৃহস্পতিবারও বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায়। বৃষ্টি হয়েছে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টাও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে। সেই সঙ্গে বঙ্গোপসাগর উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য শুক্রবার পর্যন্ত জারি রয়েছে সতর্কতা।

আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে দুর্যোগের প্রভাব অপেক্ষাকৃত বেশি পড়তে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলাগুলিতে চলবে বৃষ্টি। শহর ও শহরতলির আকাশ মূলত মেঘলা থাকবে এবং দফায় দফায় দমকা হাওয়া-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সমুদ্রে প্রতিকূল আবহাওয়া এবং উত্তাল পরিস্থিতির কারণে মৎস্যজীবীদের সুরক্ষায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতেও প্রশাসনের তরফে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে, উত্তরবঙ্গে ২৬ তারিখের পর কমবে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে শুক্রবারের পর কমে যাবে বৃষ্টির দুর্যোগ।

You might also like!