Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Ratna Debnath : ‘আমার নাম করে টাকা চাইলে রেয়াত নয়’! তোলাবাজদের কড়া হুঁশিয়ারি বিধায়ক রত্নার

Panihati MLA Ratna Debnath
Panihati MLA Ratna Debnath

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তোলাবাজি বন্ধে যে কোনও রকম আপস নয়, বারবার সেই বার্তা দিয়েছে শুভেন্দু প্রশাসন। এবার একই সুরে কড়া অবস্থানের কথা জানালেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথও। তাঁর নাম করে কেউ টাকা চাইলে তা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন বিধায়ক। পাশাপাশি, তাঁর নাম ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ সামনে এলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন রত্না দেবনাথ। তাঁর বক্তব্যে স্পষ্ট, প্রশাসনের কড়া অবস্থানের বাইরে গিয়ে তোলাবাজি বা বেআইনি টাকা আদায়ের চেষ্টা করলে রেয়াত করা হবে না। 

রবিবার পানিহাটির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন রত্না দেবনাথ। তিনি বলেন, “যাঁরা টাকা নিতে আসছেন তাঁদের মোবাইলে ছবি তুলে রাখবেন। আর বলবেন যদি বিধায়ক পাঠান তাহলে তাঁর সই নিয়ে আসুন। আর নয়তো তাঁর এমএলএ প্যাডে নিয়ে আসুন। ভয় পাবেন না। সাহস করে এগিয়ে আসুন।” 

এদিনের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে জেলবন্দি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর ছেলেকে নিয়েও মুখ খোলেন রত্নাদেবী। তিনি বলেন, “যেন কোনও থ্রেট কালচার না থাকে। দেখেছেন তো নির্মল ঘোষ ও তাঁর ছেলে একসঙ্গে জেলে বসে আছেন। বাবা কখনও ছেলেকে বলেছে তোর জন্য এই সব হয়েছে, তুমি বেশি বাড়াবাড়ি না করলে এমন হত না।” বিধায়ক আরও বলেন, “কালকে নির্মল ঘোষ আমাকে নিয়ে বলেছেন, মনে হয় উনি ক্ষমতার লোভে পাগল হয়ে গিয়েছেন। তাই আমার নামে এই সব অভিযোগ করেছেন।” মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য আজীবন লড়ে যাবেন বলেও জানান অভয়ার মা। 

You might also like!