Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Mahua Moitra: মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! আদালতে হাজিরা না দেওয়ায় বিপাকে সাংসদ

Mahua Moitra
Mahua Moitra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর জেলা আদালত। একটি মামলায় নির্ধারিত সময়ে আদালতে হাজিরা না দেওয়ার কারণেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। ফলে নতুন করে আইনি জটিলতায় পড়লেন তৃণমূল সাংসদ। আদালতের এই নির্দেশের পর মহুয়া মৈত্রের বিরুদ্ধে চলা মামলাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। হাজিরা না দেওয়ার কারণেই কেন তাঁর বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ করা হল, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন ঘূর্ণির কয়েকজন মহিলা। তাঁদের দাবি ছিল, মহুয়ার একের পর এক আপত্তিজনক মন্তব্য করে গিয়েছেন। সেই মামলাটি ওঠে কৃষ্ণনগর জেলা আদালতে। কয়েকবার শুনানির পর মহুয়াকে এ দিন বুধবার সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেয় নিম্ন আদালত। কিন্তু মহুয়া এ দিন আদালতে হাজিরা দেননি। 

আইনজীবী মারফত সাংসদ জানান, তিনি আসতে পারবেন না। আদালত এ দিন বিকেল ৫টা পর্যন্ত হাজিরা দেওয়ার সময় দেন। মহুয়ার আইনজীবী তারপরও জানান সাংসদ এদিন আসতে পারবেন না। এরপরই নিম্ন আদালত মহুয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মহুয়ার বিরুদ্ধে পরোয়ানা জারির খবর জানার পর শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, “এদের অনেক দম্ভ। কোথায় কী বলতে হয় কোনও ধারণা নেই। কিছু না করে পদ পেয়ে গেলে, যা হয়। আদালত যা মনে করেছে সেই নির্দেশ দিয়েছে।”

You might also like!