Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Travel

1 year ago

Patibunia Island: তীব্র দাবদাহে স্বস্তির ঠিকানা নামখানার পাতুবুনিয়া; রইল ভ্রমণ নির্দেশিকা!

Namkhana's Patubunya
Namkhana's Patubunya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রবল গরমের মধ্যে এবার ভ্রমণের নতুন ঠিকানা হোক নামখানার পাতুবুনিয়া। পর্যটকদের জন্য নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটিকে। বকখালির খুব কাছেই তৈরি হয়েছে নতুন এই পর্যটন কেন্দ্র। এখানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে নামখানা স্টেশনে। সেখান থেকে যে কোনও গাড়িতে চেপে পৌঁছে যাবেন এই পাতিবুনিয়াতে। এখানে রয়েছে হোম স্টে, মাড হাউস, রয়েছে বিভিন্ন টেন্ট। ভাড়া থাকছে ১৪০০ থেকে ২৫০০ টাকার মধ্যে। বঙ্গোপসাগরে কোলে থাকা নির্জন এই দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনি ঘুরে আসতেই পারেন এই দ্বীপ থেকে।

বকখালিতে যাওয়ার পথে পড়ে এই দ্বীপ।দ্বীপটিতে রয়েছে ছোট ম্যানগ্রোভের জঙ্গল।সূর্যাস্ত দেখার জন্য এই দ্বীপ উপযুক্ত। নির্জন এই দ্বীপে আপনি সমুদ্র স্নান করতেই পারেন। কোনও নিষেধাজ্ঞা নেই এখানে। চোরাবালির সতর্কীকরণও নেই। এখান থেকে প্রয়োজন অনুযায়ী বোট নিয়ে আপনি যেতে পারেন মৌসুনী অথবা জম্বুদ্বীপে। বিকেলের পর থেকে সারারাত সমুদ্রের পাড়ে হাওয়া খেতে দারুন লাগবে। এই গরমের মধ্যে একটুখানি শীতল হতে এই জায়গায় যাওয়া যেতেই পারে। সারাদিন কাজের পর সন্ধ্যা থেকে রাত কাটানোর জন্য আদর্শ জায়গা হল এই পাতিবুনিয়া।

You might also like!