Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Travel

1 year ago

Tech Alert: টিকিট না পাওয়ার ঝামেলা শেষ! রেলের নতুন AI ফিচার জেনে নিন

Tickit booking
Tickit booking

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক ঃ ট্রেনের টিকিট কাটতে গিয়ে যদি টিকিট না পাওয়া যায়, তাহলে খুবই মুশকিলে পড়তে হয়। তবে এবার আর চিন্তা করতে হবে না তাঁদের। কারণ এহেন যাত্রীদের জন্য সুখবর নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে। আসলে এবার নিজেদের পরিষেবা আরও উন্নত করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করতে চলেছে IRCTC। এটি টিকিট কাটার প্রক্রিয়াকে আরও সহজ এবং দ্রুত করবে।

ভারতের রেলওয়ে এখন AI-ভিত্তিক একটি নতুন সিস্টেম চালু করছে, যার সাহায্যে যাত্রীরা আগেই জানতে পারবেন কোন ট্রেনের কোন রুটে টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি। শুধু তাই নয়, AI আপনার ট্রাভেল হিস্ট্রি ও সার্চ প্যাটার্ন বুঝে এমন বিকল্প রুট ও ট্রেনও সাজেস্ট করবে যেখানে সহজেই কনফার্ম টিকিট পাওয়া সম্ভব।

এই AI ফিচারটি ইতিমধ্যেই রেলের অফিশিয়াল অ্যাপ ‘IRCTC Rail Connect’-এ যুক্ত হয়েছে। অ্যাপে লগইন করে আপনি যখনই কোনও ট্রেনের টিকিট খুঁজবেন, তখনই ফিচারটি সম্ভাব্য অপশন ও প্রেডিকশন দেখাতে শুরু করবে।
IRCTC-র বক্তব্য, এআই প্রযুক্তির সাহায্যে টিকিট বুকিংয়ের সমস্যা অনেকাংশে কমানো যাবে। যাত্রীদের টিকিট কাটার উপায়টা সহজ হয়ে যাবে। বারবার ওয়েবসাইট ঘুরে ঘুরে টিকিট চেক করতে হবে না যাত্রীদের। এআই প্রযুক্তির সাহায্যে টিকিট পাওয়া যাচ্ছে কি না, সেই তথ্য রিয়েল টাইমে পেয়ে যাবেন তাঁরা।
IRCTC-র মতে, এআই প্রযুক্তি টিকিট বুকিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পারে। ভুয়ো টিকিট বুকিং এতে বন্ধ হয়ে যাবে। সঠিক সময়ে সঠিক তথ্য পেয়ে যেতে পারবেন যাত্রীরাও। আর সেই অনুযায়ী তাঁরা নিজেদের ভ্রমণ পরিকল্পনা সহজে করতে পারবেন। ভুয়ো ব্যবহারকারীদের অ্যাকাউন্ড চিহ্নিত করতে এবং তা ডিঅ্যাক্টিভেট করতে বিশেষ ভাবে Artificial Intelligence (AI) ভিত্তিক প্রযুক্তি চালু করেছে IRCTC। আধিকারিকদের মতে, এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ৩.৫ কোটি ভুয়ো আইডি ব্লক করা হয়েছে।
এজেন্টরা কীভাবে এই সিস্টেমের অপব্যবহার করছেন? বেশিরভাগ এজেন্ট আনঅথোরাইজড আইডি ব্যবহার করেছেন। ফেক প্রোফাইল ব্যবহার করে টিকিট বুকিংকে ম্যানিপুলেট করেছেন তাঁরা। সেই সঙ্গে সিস্টেমের কাছে একাধিক রিক্যুয়েস্ট পাঠিয়েছেন। বর্তমানে এই ধরনের কার্যকলাপ শনাক্ত করতে এবং তা প্রতিরোধ করতে সাহায্য করছে নতুন এআই এবং মেশিন লার্নিং টুলগুলি। ফলে আসল যাত্রীরা ভাল পরিষেবা পেতে সক্ষম হবেন।

এজেন্টদের স্বেচ্ছাচারিতা বন্ধ করতে নতুন এআই প্রযুক্তি: এআই-এর সাহায্যে IRCTC নিজেদের ডিজিটাল সিস্টেম আপডেট করেছে। যাতে এই ধরনের অস্বাভাবিক বুকিং প্যাটার্ন ধরা পড়ে। এই এআই প্রযুক্তি এমন অ্যাকাউন্ট শনাক্ত এবং ডিঅ্যাক্টিভেট করে দেয়, যেগুলি ডিসপোজেবল ইমেল অথবা অটোমেটেড বট ব্যবহার করে। বুকিংয়ের চেষ্টা করার অনেক আগেই এআই তাঁদের প্রতিরোধ করে দেবে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি শুধু যাত্রীদের সুবিধাই বাড়াবে না, বরং রেলের বুকিং সিস্টেমকেও আরও স্মার্ট করে তুলবে। এখন দেখার, কেমন সাড়া ফেলে এই AI সুবিধা বাস্তব দুনিয়ার যাত্রীদের মাঝে।

You might also like!