Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Near Kalingpong is the village of 'Mungerjung':কালিংপং এর কাছেই 'মুঙ্গেরজুং' গ্রাম - আপনার নতুন ডেস্টিনেশন

Near Kalingpong is the village of 'Mungerjung'
Near Kalingpong is the village of 'Mungerjung'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গরমে এক টুকরো শীতলতার জন্য মন হাঁস-ফাঁস করে। মানুষ চায় একটু নীরবতার মধ্যে মন খুলে ঘুরে আসতে। যাঁরা এমনভাবে নৈঃশব্দের জগতে পাহাড়ে যেতে চান,তাঁরা আসুন 'মুঙ্গেরজুং' গ্রামে। দার্জিলিং-ডুয়ার্স এর বদলে এবারের গরমের ছুটিতে আপনাদের ডেস্টিনেশন হোক মুঙ্গেরজুং। কয়েকদিনের জন্য আপনারা ঘুরে আসতে পারেন ছোট্ট পাহাড়ি গ্রাম মুঙ্গেরজুং থেকে।আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি মুঙ্গেরজুং আপনাকে ব্যর্থ করবে না।

কালিম্পং শহর থেকে ২০-২২ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। এই গ্রাম থেকে তিস্তার এক অন্য রূপ দেখা যায়। এই গ্রামে হোটেল না থাকলেও কিছু হোমস্টে রয়েছে। তবে এখানে আসার আগে অবশ্যই হোমস্টে বুক করে আসুন। এই হোমস্টেগুলির খরচ ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। চা বাগানের বিশাল সম্ভার রয়েছে এই গ্রামে। অনেকের কাছেই এই গ্রাম এখনো অপরিচিত। এখানকার হোমস্টেগুলির সামনে দিয়েই বয়ে চলেছে তিস্তা নদী। এখান থেকে স্পষ্ট ভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। প্রথমে শেয়ার গাড়ি করে রংপো পৌঁছতে হবে এই গ্রামে আসার জন্য। সেখান থেকে প্রাইভেট গাড়ি বুক করে আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারেন মুঙ্গেরজুং।

  যাওয়া - আপনি এনজিপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে যেতে পারেন। আবার কালিংপং পৌঁছেও গাড়ি ভাড়া নিয়ে যেতে পারেন।

  থাকা - ওখানে এখন অনেক হোমস্টে হয়েছে। ভাড়াও বেশি নয়। তবে আগে বুক করে যাওয়াই ভালো।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…