Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Technology

2 years ago

50MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y78t, জেনে নিন দাম

Vivo Y78t
Vivo Y78t

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃকম দামের একটি চমৎকার Vivo স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। সেই ফোনের নাম Vivo Y78t। আপাতত এই ফোনটি লঞ্চ করা হয়েছে চিনের মার্কেটের জন্য। শীঘ্রই তা ভারত-সহ দেশের অন্যান্য প্রান্তেও লঞ্চ করে যাবে। Vivo Y78t ফোনের কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, দাম কত, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

Vivo Y78t এর দাম এবং সেল

নতুন Vivo Y78t ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

ফোনটি 12GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সহ 1499 ইউয়ান অর্থাৎ প্রায় 17,000 টাকা দামে পেশ করা হয়েছে।

আগামী 22 অক্টোবর থেকে চীনে এই ফোনটি সেল করা হবে।

এই ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং গ্রীন কালারে লঞ্চ করা হয়েছে।

Vivo Y78t এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.64 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশরেট, 1080 x 2388 পিক্সেল রেজলিউশন এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।

প্রসেসর: ফোনটিতে সুন্দর পারফরমেন্সের জন্য কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট যোগ করেছে।

স্টোরেজ: এই ফোনে 12GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: Vivo Y78t তে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য: Vivo Y78t ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm অডিও যাক, জিপিএস, ডুয়েল সিম 4G, ওয়াইফাই এবং ইউএসবি টাইপ সির মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 3.0 তে কাজ করে।

You might also like!