Breaking News
 
Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর

 

Apple Unveiled: অপেক্ষার অবসান! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, জানুন iPhone 18 Pro সিরিজের দাম-ফিচার

Apple unveils iPhone Duo
Apple unveils iPhone Duo

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অবশেষে প্রতীক্ষার অবসান। Apple আনুষ্ঠানিকভাবে বাজারে আনল তাদের প্রথম ফোল্ডিং iPhone—iPhone Duo। একই অনুষ্ঠানে সংস্থা প্রকাশ্যে আনল iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-ও। নতুন প্রজন্মের এই তিন মডেলেই পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একাধিক বড় আপগ্রেড রয়েছে। iPhone Duo-তে থাকছে ৭.৬ ইঞ্চির ভাঁজযোগ্য ভিতরের ডিসপ্লে এবং ৫.৪ ইঞ্চির বাইরের স্ক্রিন। অন্যদিকে iPhone 18 Pro ও Pro Max-এ মিলবে নতুন ৪৮MP Fusion Main ক্যামেরা, Variable Aperture এবং A20 Pro চিপ।

শুধু হার্ডওয়্যারেই নয়, নতুন iPhone-গুলিতে Apple Intelligence ও Siri AI-কে আরও শক্তিশালী করা হয়েছে। ফলে ব্যক্তিগত তথ্য ও প্রাসঙ্গিক প্রসঙ্গ বুঝে Siri আরও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে পারবে। বিশেষ করে iPhone 18 Pro Max-এ ব্যাটারি ব্যাকআপেও বড়সড় উন্নতির দাবি করেছে Apple। এবার চলুন জেনে নেওয়া যাক iPhone Duo, iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এর বিশেষত্ব, ফিচার এবং দাম।

∆ আইফোন ১৮ প্রো— জানা যাচ্ছে, আইফোন ১৮ প্রো-তে থাকছে এ২০ চিপসেট। ডিসপ্লে সাইজ ৬.৩ ইঞ্চি। রয়েছে ভ্যারিয়েবল অ্যাপারচার-সহ একটি ৪৮ মেগা পিক্সেল ফিউশন প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা ইউনিটে রয়েছে একটি ৪৮ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি ৪৮ মেগা পিক্সেল ২x টেলিফটো লেন্স। ফ্রন্ট ক্যামেরা ১৮ মেগা পিক্সেল। একবার চার্জ দিলে আইফোন ১৮ প্রো-তে ৩৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখতে পাবেন। সংস্থার দাবি, মাত্র পনেরো মিনিট চার্জ দিলেই টানা ৬ ঘণ্টা ভিডিও দেখা যাবে। অ্যাপেলর দাবি, এর পারফরম্যান্স আগের মডেলগুলোর তুলনায় ৪০% পর্যন্ত উন্নত হবে। অ্যাপলের একটা বড় সমস্যা হিটিং। সেই কথা মাথায় রেখে কুলিং সিস্টেমও আপগ্রেড করেছে সংস্থা। নতুন প্রো মডেলগুলোতে রয়েছে অত্যাধুনিক ভেপার চেম্বার। নূন্যতম স্টোরেজ ২৫৬ জিবি। আর রং? ব্ল্যাক, সিলভার, গ্লেসিয়ার ও বার্গেন্ডি- এই চারটি রংয়ের আইফোন ১৮ প্রো। ভারতের বাজারে এর দাম শুরু হচ্ছে ১ লক্ষ ১৫ হাজার টাকা থেকে। আগাম বুকিং করতে পারবেন ১২ সেপ্টেম্বর থেকে।

∆ আইফোন ১৮ প্রো ম্যাক্স— আইফোন ১৮ প্রো-তে থাকছে এ২০ চিপসেট। ডিসপ্লে সাইজ ৬.৯ ইঞ্চি। রয়েছে ভ্যারিয়েবল অ্যাপারচার-সহ একটি ৪৮ মেগা পিক্সেল ফিউশন প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা ইউনিটে রয়েছে একটি ৪৮ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি ৪৮ মেগা পিক্সেল ২x টেলিফটো লেন্স। ফ্রন্ট ক্যামেরা ১৮ মেগা পিক্সেল। পাবেন ৮ টি ই-সিম ব্যবহারের সুযোগ। ডিপ ব্ল্যাক, সিলভার, গ্লেসিয়ার ও বার্গেন্ডি- এই চারটি রংয়ের আইফোন ১৮ প্রো ম্যাক্স। ভারতের বাজারে এর দাম শুরু হচ্ছে ১ লক্ষ ২৪ হাজার টাকা থেকে। আগাম বুকিং করতে পারবেন ১২ সেপ্টেম্বর থেকে।

∆ আইফোন ডুও— অপেক্ষার অবসান ঘটিয়ে এই প্রথম ফোল্ডিং ফোন লঞ্চ করল অ্যাপল। ভাঁজ খুললে পাবেন ৭.৬ ইঞ্চির ‘সুপার রেটিনা এক্সডিআর’ ফোল্ডেবল ডিসপ্লে। বাইরে রয়েছে ৫.৪ ইঞ্চির ‘সুপার রেটিনা এক্সডিআর’ কভার ডিসপ্লে। এতে রয়েছে বিশেষ ‘ন্যানো টেক্সচার ফিনিশ’, যার ফলে মাঝখানের ভাঁজটি চোখে প্রায় পড়বেই না। এতে রয়েছে A20 Pro চিপসেট, সিক্স-কোর সিপিইউ। এছাড়া এতে নতুন নিউরাল অ্যাক্সিলারেটর যুক্ত করা হয়েছে, যা দ্বিগুণ দ্রুত FP8 পারফরম্যান্স প্রদান করে। পাবেন ৪৮-মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা, যাতে ২x অপটিক্যাল জুম সুবিধা রয়েছে। সেই সঙ্গে থাকছে একটি ৪৮-মেগাপিক্সেল ফিউশন আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। থাকছে ৫৪০০ mAh ব্যাটারি। একবার চার্জ দিলে ভাঁজ খোলা অবস্থায় টানা ৩৬ ঘণ্টা ভিডিও দেখতে পারবেন। আর নরমাল ডিসপ্লেতে তা বেড়ে হবে ৪৪ ঘণ্টা। এই ফোনের দুটি তাৎপর্যপূর্ণ বিষয় হল, ‘আইফোন ডুও’তে শুধুমাত্র পাবেন ই-সিম ব্যবহারের সুবিধা। অর্থাৎ এতে ফিজিক্যাল সিম ব্যবহার করা যাবে না। ফোনের ব্যাটারির জন্য বাড়তি জায়গা তৈরি করতেই ফিজিক্যাল সিমের সুবিধাটি বাদ দেওয়া হয়েছে। ফোন চার্জে না থাকা সত্ত্বেও ‘স্ট্যান্ডবাই’ মোড চালু থাকবে এই ফোনে। নিশ্চয়ই ভাবছেন দাম কত? বেস ভ্যারিয়ান্ট অর্থাৎ ২৫৬ জিবির দাম পড়তে পারে ২ লক্ষ ৯৯ হাজার টাকার কাছাকাছি। আগাম বুকিং করতে পারবেন ১৬ অক্টোবর থেকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…