Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

7 months ago

Natural Hair Color: চুল রাঙাতে চান? তবে বিষাক্ত রং নয়! হেঁশেলের এই জিনিসগুলোই হতে পারে আপনার সেরা হেয়ার কালার

Natural Hair Color
Natural Hair Color

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চুলের হাইলাইট বা রং করার শখ কার না থাকে? কিন্তু বাজারচলতি হেয়ার ডাই-এ থাকা অ্যামোনিয়া ও প্যারাবেন আমাদের চুলের বড় শত্রু। এগুলো ব্যবহারের ফলে চুল রুক্ষ হওয়া থেকে শুরু করে মাথার ত্বকে অ্যালার্জি পর্যন্ত হতে পারে। অথচ আমাদের প্রকৃতির বুকেই লুকিয়ে আছে রঙ করার জাদুকরী সব উপাদান। রাসায়নিকের বদলে হেনা, বিটরুট বা কফির মতো সাধারণ উপকরণ ব্যবহার করে আপনি কেবল চুলকে রাঙিয়েই তুলবেন না, বরং চুলের গোড়াও হবে মজবুত। কৃত্রিম উজ্জ্বলতা ছেড়ে প্রাকৃতিক যত্নে ফিরে আসাই এখন স্মার্ট পছন্দ

গাঢ় খয়েরি রং—

চুলে গাঢ় খয়েরি রং বা ওই রঙেরই হাইলাইট করার জন্য কেনা ডাই নয়, বরং কফি ও হেনা পাউডার মিশিয়ে নিলেই হবে। এক কাপের মতো জলে কফি দিয়ে ফুটিয়ে লিকার তৈরি করে নিন। রং কতটা গাঢ় চান, সেই বুঝে কফি পাউডার নেবেন। এক কাপ জলে ৩-৪ চামচ নিলেই হবে। লিকার ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিন। এ বার এতে হেনা পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। পরের দিন চুলে মেখে ১-২ ঘণ্টা রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে নিন।

লালচে বা মেরুন হাইলাইটের জন্য—

এখন অনেকেই চুলে লালচে বা মেরুন রঙা হাইলাইট পছন্দ করেন। তার জন্য জরুরি ১ কাপ বিটের রস ও ১ চামচ নারকেল তেল। বিটের রসে সঙ্গে নারকেল তেল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এর পর এটি চুলে ভাল করে লাগিয়ে নিন। একটি শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন অন্তত ১ ঘণ্টা। রোদে বসলে রং আরও গাঢ় হবে। এর পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

সোনালি হাইলাইট—

চুলে হালকা সোনালি হাইলাইট ঘরেই তৈরি করে নিতে পারেন। তার জন্য লাগবে ক্যামোমাইল চা ও লেবু। দু’কাপের মতো ক্যামোমাইল চা বানিয়ে নিন। চায়ের লিকার ঘন হতে হবে। এর পর তাতে লেবুর রস মিশিয়ে নিন। একটি স্প্রে বোতলে চায়ের মিশ্রণ নিয়ে সারা চুলে মেখে নিন। এর পর অন্তত এক ঘণ্টার মতো রোদে চুল শুকোতে হবে। তার পর চুল ধুয়ে কন্ডিশনার লাগিয়ে নিন।

You might also like!