Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

5 months ago

Eye Care Tips: চোখের নীচে কালো দাগে ভুগছেন? ঘরোয়া উপায়ে মিলতে পারে সহজ সমাধান

Remove Dark Circles Naturally
Remove Dark Circles Naturally

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ব্যস্ততার জীবনে নিজের যত্ন নেওয়ার সময় অনেকেরই থাকে না। দিনের পর দিন কাজের চাপে কখন যে শরীরের ছোটখাটো সমস্যাগুলি চোখ এড়িয়ে যায়, তা টেরই পাওয়া যায় না। ঠিক তেমনই একদিন হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে অনেকেই লক্ষ্য করেন চোখের নীচে জমে থাকা কালচে দাগ, যা সৌন্দর্যে বড় প্রভাব ফেলে। মুখ যতই উজ্জ্বল হোক, চোখের নীচের ডার্ক সার্কেল যেন সবকিছু ম্লান করে দেয়। স্বাভাবিকভাবেই অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে বাজারের দামি প্রসাধনী ব্যবহার করতে শুরু করেন। কিন্তু সবসময় সেই চেষ্টায় কাঙ্ক্ষিত ফল মেলে না, বরং হতাশাই বাড়ে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান ডিজিটাল যুগে ডার্ক সার্কেলের অন্যতম প্রধান কারণ দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা। ল্যাপটপ, মোবাইল বা টেলিভিশনের নীল আলো চোখের উপর চাপ সৃষ্টি করে এবং চোখের চারপাশের সংবেদনশীল ত্বকে তার প্রভাব পড়ে। পর্যাপ্ত ঘুমের অভাব এবং অনিয়মিত জীবনযাপনও এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। ফলে চোখের নীচের অংশে রক্ত সঞ্চালন ব্যাহত হয় এবং ধীরে ধীরে সেখানে কালচে দাগ তৈরি হয়।

তবে এই সমস্যার সমাধান শুধুমাত্র বাজারের ক্রিমে নয়, বরং রয়েছে ঘরোয়া উপায়েও। খুব সহজলভ্য উপাদান দিয়েই ডার্ক সার্কেল কমানো সম্ভব বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কফি ও মধুর মিশ্রণ এই ক্ষেত্রে বিশেষ কার্যকর। কফির মধ্যে থাকা ক্যাফেইন ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং মধু ত্বককে আর্দ্র ও কোমল রাখে। এই দুই উপাদান একসঙ্গে ব্যবহার করলে চোখের নীচের কালো দাগ ধীরে ধীরে হালকা হতে পারে।

∆ কীভাবে প্যাক তৈরি করবেন?

এক চামচ কফি পাউডারের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। কফি ত্বকের ফোলাভাব কমায় এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। হলুদে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা ফেরায়। এই মিশ্রণে যোগ করতে হবে এক চামচ কাঁচা দুধ এবং এক চামচ মধু। কাঁচা দুধ ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে। অন্যদিকে মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে চামড়াকে নরম রাখে। সব কটি উপকরণ ভালো করে মিশিয়ে একটি মসৃণ প্যাক তৈরি করে নিন। খেয়াল রাখবেন, মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হয়।

∆ কীভাবে ব্যবহার করবেন?

চোখের নিচের কালচে জায়গায় আলতো করে এই প্যাকটি লাগান। খেয়াল রাখবেন যেন চোখের ভেতরে ঢুকে না যায়। প্যাকটি লাগিয়ে অন্তত ২০ মিনিট অপেক্ষা করতে হবে। শুকিয়ে এলে হালকা গরম জল বা সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এই ঘরোয়া প্যাক ব্যবহার করা জরুরি। নিয়মিত ব্যবহারে চোখের তলার চামড়া টানটান হয় এবং কালচে ভাব ক্রমশ ফিকে হয়ে আসে। পাশাপাশি পর্যাপ্ত জল খাওয়া এবং রাতে অন্তত সাত ঘণ্টা ঘুম অত্যন্ত প্রয়োজন। যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝেও চোখের যত্নে এই সামান্য সময়টুকু দিলে ডার্ক সার্কেল বিদায় নেবে চিরতরে। চোখের কোণ আবার হয়ে উঠবে প্রাণবন্ত।  

You might also like!