Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

5 months ago

Akshaya Tritiya 2026: অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্রক্ষণে গাড়ি কিনলে মিলবে দীর্ঘস্থায়ী সুফল! জ্যোতিষ মতে বিনিয়োগে লাভের ইঙ্গিত

New Car On Akshaya Tritiya 2026
New Car On Akshaya Tritiya 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নতুন বছর মানেই নতুন পরিকল্পনা, নতুন স্বপ্ন। অনেকেই এই সময়েই ঠিক করেন, এবারে নিজের বাড়িতে আনবেন নতুন গাড়ি—হোক তা প্রিয় বাইক বা চারচাকা। আর সেই স্বপ্নপূরণের জন্য সবচেয়ে শুভ দিন হিসেবে উঠে আসছে এবারের অক্ষয় তৃতীয়ার তিথি।

২০২৬ সালের ১৯ এপ্রিল, রবিবার পালিত হবে অক্ষয় তৃতীয়া। শাস্ত্র অনুযায়ী, এই দিনটি অত্যন্ত শুভ ও ফলপ্রসূ বলে বিবেচিত। বিশ্বাস করা হয়, এই দিনে কোনও নতুন কাজ বা বিনিয়োগ শুরু করলে তার ফল দীর্ঘস্থায়ী হয় এবং সাফল্য আসে অবিচ্ছিন্নভাবে। সেই কারণেই অনেকেই এই তিথিতে সোনা কেনা থেকে শুরু করে নতুন সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা করে থাকেন।

এবারের অক্ষয় তৃতীয়ার বিশেষত্ব রয়েছে এর তিথি ও গ্রহগত অবস্থানে। ১৯ এপ্রিল দুপুর ১টা ১ মিনিটে তিথি শুরু হয়ে চলবে ২০ এপ্রিল সকাল ১০টা ৩৯ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে চন্দ্র ও শুক্র বৃষ রাশিতে অবস্থান করবে, যা জ্যোতিষশাস্ত্রে ‘ধন যোগ’ হিসেবে পরিচিত। এই যোগকে অর্থনৈতিক উন্নতি ও বিলাসবহুল জিনিস কেনার জন্য অত্যন্ত শুভ মনে করা হয়। বিশেষ করে, শুক্র গ্রহকে আরাম-আয়েশ ও বিলাসিতার প্রতীক হিসেবে ধরা হয়। তাই এই গ্রহের অনুকূল অবস্থান গাড়ি কেনার ক্ষেত্রে শুভ ফল বয়ে আনতে পারে বলেই মত জ্যোতিষীদের।

∆ কখন পড়ছে শুভ মুহূর্ত?

শুভ কাজের জন্য সঠিক সময় জরুরি। ১৯ এপ্রিল ব্রাহ্ম মুহূর্ত অত্যন্ত শুভ। সময়টি ভোর ৩টে ৫৩ থেকে ৪টে ৩৭ মিনিট পর্যন্ত। আবার দুপুর ১১টা ৩৮ থেকে ১২টা ২৭ মিনিটের মধ্যে রয়েছে অভিজিৎ মুহূর্ত। এই সময়ে বাহন ক্রয় করলে তা দীর্ঘস্থায়ী সুখ দেয়। তবে সতর্ক থাকাও প্রয়োজন। রাহু কাল এড়িয়ে চলা ভালো। এদিন বিকেল ৪টে ৩২ থেকে ৬টা ৮ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে। যমগণ্ড কাল দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট। এছাড়া দুপুর ১২টা ২৬ থেকে রাত ১২টা ৫৮ মিনিট পর্যন্ত ভদ্রা কাল থাকবে। এই অশুভ সময়গুলো বাদ দিয়ে শোরুমে পা রাখাই বুদ্ধিমানের কাজ।

রাশি অনুযায়ী গাড়ির রং বেছে নেওয়া যেতে পারে। মেষ ও বৃশ্চিক রাশির জন্য লাল বা মেরুন শুভ। বৃষ, কর্কট ও তুলা রাশির জাতকরা সাদা বা সিলভার রঙের গাড়ি নিতে পারেন। মিথুন ও কন্যার জন্য সবুজ বা গ্রে রং উপযুক্ত। ধনু ও মীনের জন্য হলুদ বা সাদা শুভ। মকর ও কুম্ভ রাশির ক্ষেত্রে নীল বা কালো রং ভালো ফল দেয়। তবে শুভ তিথির পাশাপাশি বাজেট ও গাড়ির গুণমান দেখে নেওয়া জরুরি।

তাই যদি নতুন গাড়ি কেনার পরিকল্পনা থেকেই থাকে, তবে অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণ হতে পারে সেরা সুযোগ। বিশ্বাস ও জ্যোতিষের সমন্বয়ে এই দিনেই পূরণ হতে পারে বহুদিনের স্বপ্ন।


You might also like!