Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

3 months ago

Monsoon Hair Care: বর্ষায় খুশকির দাপট বাড়ছে? শুধু শ্যাম্পু নয়, আজই বদলান এই ৫ অভ্যাস

Monsoon Dandruff Care
Monsoon Dandruff Care

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্ষাকালে আবহাওয়ায় আর্দ্রতা বেড়ে যাওয়ায় চুল ও স্ক্যাল্পের নানা সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। তার মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যা হল খুশকি। বৃষ্টিতে ভেজা, ঘাম, ধুলোবালি এবং স্ক্যাল্পে জমে থাকা অতিরিক্ত তেল—সব মিলিয়ে ছত্রাক বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়। ফলে খুশকির সমস্যা বেড়ে যায় অনেকটাই।

অনেকেই মনে করেন, প্রতিদিন শ্যাম্পু করলেই খুশকি দূর হবে। কিন্তু বিউটি এক্সপার্টদের মতে, শুধুমাত্র শ্যাম্পু ব্যবহার করলেই সমাধান হয় না। দৈনন্দিন কিছু ভুল অভ্যাস খুশকিকে আরও বাড়িয়ে তোলে। তাই বর্ষায় চুল সুস্থ রাখতে কয়েকটি অভ্যাস বদলানো জরুরি।

∆ বর্ষায় যে ৫টি অভ্যাস এড়িয়ে চলবেন: 

(১) অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পুতে অনীহা:  অনেকেই মনে করেন খুশকি নাশক শ্যাম্পু ব্যবহার করলে চুল অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। এই ভয়ে অনেকেই তা এড়িয়ে চলেন। কিন্তু খুশকির হাত থেকে নিষ্কৃতি পেতে গেলে এই বিশেষ শ্যাম্পু ব্যবহার করা ছাড়া গতি নেই। চটজলদি আরাম পেতে স্ক্যাল্পের ধরন বুঝে সঠিক অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু বেছে নিন। 

(২) তেল না মাখার ভুল:  শ্যাম্পু করার আগে তেল মাখেন না? বড় ভুল করছেন। মাথার ত্বকের পিএইচের (pH) ভারসাম্য বজায় রাখা ভীষণ জরুরি। তাই শ্যাম্পু করার আধঘণ্টা আগে হালকা গরম তেল মাথায় মেখে রাখুন। সপ্তাহে অন্তত ৩ দিন এই নিয়ম মানলে খুশকির সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। চুলে ফিরবে হারিয়ে যাওয়া পুষ্টি।

(৩) গরম জলের আসক্তি:  বৃষ্টির দিনে একটু গরম জলে স্নান করতে কার না ভালো লাগে! কিন্তু এই অভ্যাস চুলের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত গরম জল মাথার ত্বককে রুক্ষ ও শুষ্ক করে দেয়। স্ক্যাল্প শুষ্ক হলেই খুশকির দাপট দ্বিগুণ বেড়ে যায়। তাই চুলে সবসময় স্বাভাবিক তাপমাত্রার জল ব্যবহার করুন। 

(৪) অপরিচ্ছন্ন জীবনযাপন:  শুধু চুলের যত্ন নিলেই হবে না। চিরুনি, মাথা মোছার তোয়ালে কিংবা বালিশের ওয়াড় নিয়মিত পরিষ্কার রাখছেন তো? অপরিচ্ছন্ন চিরুনি বা তোয়ালে ব্যবহার করলে মাথার ত্বক সাফ করার পরেও খুশকি বারবার ফিরে আসবে। সংক্রমণ ছড়াবে দ্বিগুণ গতিতে। 

(৫) নখ দিয়ে মাথা চুলকানো:  খুশকি হলে মাথায় অস্বস্তি বা চুলকানি হওয়া স্বাভাবিক। কিন্তু ভুলেও নখ দিয়ে স্ক্যাল্প চুলকাতে যাবেন না। নখের তীব্র আঁচড়ে মাথার চামড়া ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে খুশকির সমস্যা বাড়ার পাশাপাশি গোড়া আলগা হয়ে চুল ঝরে পড়ার গতিও বেড়ে যায়। 

বর্ষায় খুশকি নিয়ন্ত্রণে রাখতে শুধু ভালো মানের অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পুই নয়, প্রয়োজন সঠিক পরিচর্যা ও স্বাস্থ্যকর জীবনযাপন। ছোট ছোট অভ্যাসে পরিবর্তন আনলেই এই মরশুমেও চুল থাকবে পরিষ্কার, স্বাস্থ্যোজ্জ্বল এবং খুশকিমুক্ত। 

You might also like!