Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

4 months ago

Wedding Alert: মোটা বেতন দেখেই হ্যাঁ বলবেন না! বিয়ের আগে হবু জামাইয়ের এই ৭ বিষয় অবশ্যই যাচাই করুন

Pre Marriage tips
Pre Marriage tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিয়ে শুধু দুটি মানুষের নয়, দুটি পরিবারেরও বন্ধন। তাই জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে বাহ্যিক চাকচিক্য, উচ্চ বেতন বা সামাজিক পরিচিতি দেখে সিদ্ধান্ত নেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ নয়। বিশেষজ্ঞদের মতে, সুখী দাম্পত্য জীবনের ভিত্তি গড়ে ওঠে পারস্পরিক সম্মান, মূল্যবোধ, দায়িত্ববোধ এবং মানসিক পরিপক্বতার উপর। বর্তমান সময়ে বিয়ের সম্বন্ধ খোঁজার ক্ষেত্রে অনেকেই প্রথমে নজর দেন শিক্ষাগত যোগ্যতা, পেশা এবং আর্থিক অবস্থার দিকে। যদিও এগুলি গুরুত্বপূর্ণ, তবে এর বাইরেও কিছু বিষয় খতিয়ে দেখা প্রয়োজন। কারণ মানুষকে সত্যিকারের চেনা যায় তার আচরণ, ব্যবহার এবং জীবনদর্শনের মাধ্যমে।

∆ বিয়ের আগে হবু জামাইয়ের যে বিষয়গুলি খেয়াল রাখা জরুরি—

প্রথমেই আসে পাত্রের স্বভাব। রাগের মাথায় সে কেমন আচরণ করে, সেটা দেখা দরকার। অনেক সময় শুরুর ভালোমানুষির মুখোশ পরে থাকা মানুষটি পরে চড়া মেজাজ দেখায়। অন্যের প্রতি তাঁর ভাষা ও ব্যবহারের দিকে নজর রাখুন। দ্বিতীয়ত, নিজের পরিবারের সঙ্গে তাঁর সমীকরণ কেমন? যে ছেলে নিজের মা, বোন বা বাড়ির লোকেদের শ্রদ্ধা করতে পারে না, সে অন্য কোনও মেয়েকেও সম্মান দিতে পারবে না।

তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল লিঙ্গসাম্য। আজকের দিনে বিয়ে কোনও একতরফা চুক্তি নয়। পাত্রটি আপনার মেয়ের পড়াশোনা, চাকরি বা স্বপ্নকে কতটা গুরুত্ব দিচ্ছে, তা বুঝে নেওয়া দরকার আছে বইকি! নারীর প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি কেমন, সেটা যাচাই করা আবশ্যিক। চতুর্থত, পাত্রের মনের ভাব প্রকাশের ধরণ। কোনও সমস্যা হলে সে কি চুপ করে থাকে, নাকি শান্তভাবে কথা বলে মেটানোর চেষ্টা করে? সুস্থ দাম্পত্যের বুনিয়াদ কিন্তু খোলামেলা আলাপ-আলোচনা।

পঞ্চম বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। পাত্রের কোনও আসক্তি বা খারাপ অভ্যাস আছে কি না, তা বিয়ের আগেই ভালো করে যাচাই করে নিন। অনেকেই ভাবেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু এ ধারণা অধিকাংশ সময়ই ভুল প্রমাণিত হয়। ষষ্ঠত, দায়িত্ব নেওয়ার মানসিকতা। ঘর এবং বাহির— দুইয়ের দায়িত্বই কি সে সমানভাবে ভাগ করে নিতে রাজি? নাকি সব বোঝা স্ত্রীর ওপর চাপিয়ে দিতে চায়, তা জানাও প্রয়োজন।

সবশেষে, আপনার নিজের মেয়ের মনের কথা শুনুন। পাত্রকে দেখে বা তাঁর সঙ্গে কথা বলে মেয়ে কোনও অস্বস্তি বোধ করছে কি না, তা জেনে রাখা জরুরি। মেয়ের মানসিক শান্তি এবং সায় না থাকলে বিয়ের পিঁড়িতে বসার কোনও অর্থ হয় না। জীবনে ভালো ঘর, ভালো বাড়ি, সুখ-স্বাচ্ছন্দ্য, টাকাকড়ি সবটা নয়। পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসাই একটা সম্পর্ককে আজীবন টিকিয়ে রাখে। তাই বিয়ের আগে শুধু বায়োডেটার তথ্য নয়, মানুষটিকেও জানুন। সচেতন সিদ্ধান্তই ভবিষ্যতের সুখী দাম্পত্য জীবনের প্রথম ধাপ।


You might also like!