Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Ritabrata Banerjee: ‘অবোধের গোবধে আনন্দ’! বিধায়ক পদ বিতর্কে কালীঘাট তৃণমূলকে তোপ ঋতব্রতর

Ritabrata Banerjee
Ritabrata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ঘাসফুল প্রতীক নিয়ে দুই শিবিরের টানাপোড়েনের মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। এই পদক্ষেপের পর স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে এখনই কোনও পালটা পদক্ষেপ করতে চান না তিনি। সূত্রের খবর, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পরিস্থিতির দিকে নজর রাখবেন ঋতব্রত। এরপর প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও ১৮ সেপ্টেম্বরের পর ঠিক কী ধরনের পদক্ষেপ করবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি বিরোধী দলনেতা। 

চিঠি আর এসএলপি ফাইলের তারিখ এক নয় বলেই দাবি ঋতব্রতর। তাঁর কটাক্ষ, “ক্র্যাশ কোর্স করা উচিত, পিটিশনে ভুল হচ্ছে।” ঋতব্রতর প্রশ্ন, “কোন মন্ত্রবলে সব মামলা একই পরিবার থেকে করা হচ্ছে। নিন্দুকেরা বলছেন ৪ তারিখের পর কোনও প্রাইভেট কেস নেই। ১০ জনের সদস্যপদ বাতিল হবে নাকি অবোধের গো বধে আনন্দ? আমার কাছে ১৮ তারিখ অবধি সময়। ২ দিন আমি চুপ করে থাকব। ২ দিনে কোথাকার জল কোথায় গড়ায় দেখি। আইনজীবী কত ফিস পেয়েছেন তা জানতে চাইব।” উল্লেখ্য, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের পদ খারিজের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কালীঘাট শিবির। এ নিয়ে মামলা হাই কোর্টে ইতিমধ্যেই দায়ের হয়েছে। কিন্তু বিধানসভার অধ‌্যক্ষ রথীন্দ্র বসুর সিদ্ধান্তে হস্তক্ষেপ না করে দু’মাসের সময়সীমা দিয়ে মামলাটি ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের কাছে পাঠিয়েছে। ১৮ অক্টোবর সেই সময়সীমা শেষ হওয়ার কথা। তার আগে সোমবার সন্ধ‌্যায় সেই নিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করল কালীঘাট তৃণমূল।

যার আবেদনকারী বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ‌্যায় নিজে। কালীঘাট শিবির তাঁকেই প্রথম বিরোধী দলনেতা বেছেছিল। এ নিয়ে দলের আইনজীবী সাংসদ কল‌্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলবিরোধী কাজের জন্য এর আগে যেভাবে সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল, ঠিক একইভাবে বিধায়কদের সদস্যপদ খারিজ করার আর্জি জানানো হয়েছে শীর্ষ আদালতে। ঋতব্রত ছাড়া এই তালিকায় রয়েছেন অরূপ রায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বিপ্লব মিত্র, জাভেদ খান এবং রথীন ঘোষের নাম। হাই কোর্টের পর্যবেক্ষণে একটি মামলা থাকাকালীন একই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যায় কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…