Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Mamata Banerjee: ধর্মতলায় মমতার বাংলাদেশ মন্তব্য, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা খারিজ

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বাংলাদেশের একটি ঘটনা নিয়ে নাম না করে মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। বুধবার সেই মামলাতেই ইতি টানল হাই কোর্ট। রাজ্যের দেওয়া রিপোর্ট খতিয়ে দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি খারিজ করে দিল আদালত। বুধবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দেয়। ফলে ওই মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় আপাতত স্বস্তি পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

এই মামলায় ১ সেপ্টেম্বর রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করে আদালত। বুধবার সেই রিপোর্ট আদালতে জমা দেয় রাজ্য। রিপোর্টে জানানো হয়, মমতার মন্তব্যে কোনও আদালতগ্রাহ্য অপরাধ সংঘটিত হয়নি। এরপরেই আদালত মমতার বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয়। 

রাজ্যে পালাবদলের পর গত ২ জুন ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বাংলাদেশের একটি ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। পড়শি দেশের সেই ঘটনায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলেছিলেন তিনি। সেই মন্তব্যের জন্য দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে বলে মনে করা হয়েছিল। এই নিয়ে সম্প্রতি জনস্বার্থ মামলা দায়ের করেন অভ্রতনু সরকান নামের এক ব্যক্তি। এই মামলা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল আদালত। এটি কেন জনস্বার্থ মামলা হিসেবে গ্রাহ্য হবে সেই প্রশ্ন তোলা তুলেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী। জনস্বার্থ মামলাকে একটি ‘টুল’ হিসেবে ব্যবহার করায় ভর্ৎসনা করেছিলেন তিনি। বুধবার রাজ্যের তরফে রিপোর্ট পেয়ে কলকাতা হাই কোর্টের বর্তমান প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ মমতার বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলাটি খারিজ করে দেন। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…