Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

2 weeks ago

PM Modi On Annapurna Diwas: ‘বাংলায় আর কাটমানি লাগে না’! অন্নপূর্ণা দিবসে মহিলাদের বার্তা মোদির, উঠল আত্মবিশ্বাসের প্রসঙ্গ

PM Modi Annapurna Diwas Speech
PM Modi Annapurna Diwas Speech

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আজ ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই দিনেই বাংলায় পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। সেই উপলক্ষে সল্টলেকে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। অনুষ্ঠানে ভারচুয়ালি যোগ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মহিলাদের উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, “আমাদের মূল মন্ত্র কথা কম, কাজ বেশি। আমরা জানি, জরুরি খরচ নিয়ে চিন্তা না থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। আর অন্নপূর্ণা ভাণ্ডার সেই আত্মবিশ্বাস জোগাচ্ছে।” একই সঙ্গে মহিলাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছিল ‘কাটমানি’ প্রসঙ্গ। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে এই ইস্যুতে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। এদিনও বক্তব্যে কাটমানির প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। বাংলায় পরিবর্তনের দাবি তুলে মোদি বলেন, “বাংলায় আর কাটমানি লাগে না।”

বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি কথা দিয়েছিল, বাংলায় তাঁরা ক্ষমতায় এলে মহিলারা প্রতিমাসে পাবেন ৩ হাজার টাকা। সেই কথা তাঁরা রেখেছে। জুন মাসেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে ৩ হাজার টাকা। আজ অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যে উদযাপন করা হচ্ছে অন্নপূর্ণা দিবস।  বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে মেগা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের একাধিক মন্ত্রী। সেখানেই ভারচুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদি। অন্নপূর্ণা ভাণ্ডার কীভাবে মহিলাদের শক্তি হয়ে উঠেছে সেই কথাই তুলে ধরলেন তিনি।  

এদিন মোদি বলেন, “দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে আজে অন্নপূর্ণা ভাণ্ডারের চতুর্থ কিস্তির টাকা ঢুকেছে। এটা কোনও মায়ের জন্য বাচ্চার পড়ার খরচ। কোনও বোনের জন্য ওষুধ বা পরিবারের অন্যান দরকারি জিনিসের খরচ। আসলে জরুরি বিষয়গুলো নিয়ে ভাবতে না হলে আত্মবিশ্বাস আসে। ফলে অন্নপূর্ণা ভাণ্ডার আত্মবিশ্বাস বাড়াচ্ছে। মা-বোনেদের শক্তিশালী করে তুলছে।” এদিন মোদি বলেন, “আমাদের মন্ত্র, কথা কম কাজ বেশি। এই ভাবনা থেকেই অন্নপূর্ণা যোজনা শুরু করা। কোটি কোটি মানুষ আজ উপকৃত।” 

You might also like!