Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

3 weeks ago

Kolkata Metro Service: রবিবার ব্লু লাইনে ভাঙাপথে চলবে মেট্রো, যাত্রী ভোগান্তির আশঙ্কা

Metro services suspended on sunday
Metro services suspended on sunday

 

কলকাতা, ১২ সেপ্টেম্বর : রবিবার ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) মেট্রো পরিষেবা ভাঙাপথে মিলবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙাপথেই চলবে মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার দিনের একটা বড় সময় জুড়ে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত কোনও পরিষেবা পাওয়া যাবে না।

রবিবার সকালে টালিগঞ্জ (মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন) থেকে ব্রিজি (শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন) পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে সন্ধে ৬.৩০ পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো চলাচল। সন্ধে ৬.৩০-র পর থেকে মেট্রো চলাচল আবার স্বাভাবিক হবে। ব্লু লাইনে গীতাঞ্জলি ও কবি নজরুলের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ট্রাফিক এবং পাওয়ার ব্লক করে ওই কাজ হবে। আর সেই কারণে সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টালিগঞ্জ এবং শহিদ ক্ষুদিরামের মধ্যে পরিষেবা বন্ধ থাকবে।

You might also like!