Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

3 weeks ago

Nandigram By poll: নন্দীগ্রামে মমতার প্রত্যাবর্তন? প্রার্থী জল্পনায় বিস্ফোরক কটাক্ষ দিলীপের

Dilip Ghosh on Nandigram By poll
Dilip Ghosh on Nandigram By poll

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। ফলে নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে মমতাপন্থী তৃণমূলের প্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। রাজনৈতিক মহলে কানাঘুষো, নন্দীগ্রাম থেকে ফের নিজেই প্রার্থী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য নিজের চেনা ভঙ্গিতেই কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মমতা ফের নন্দীগ্রাম থেকে লড়বেন কি না, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, “উনি আর কোথায় কোথায় হারতে চান উনিই ভালো বলতে পারবেন।” 

মমতা বন্দ্য়োপাধ্যায়ের লড়াই দেখেছে বাংলা। নিজের যোগ্যতায় শূন্য থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন তিনি। তাঁর এই উত্থানের নেপথ্যে নন্দীগ্রামের যে একটা বড় ভূমিকা ছিল, তা বলার অপেক্ষা রাখে না। তবে গত কয়েকবছরে পরিস্থিতি বদলেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে চেনা নন্দীগ্রামে ফিরে গিয়েছিলেন মমতা। সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হতে হয় তাঁকে। পরবর্তীকালে চলতি বছরের বিধানসভা নির্বাচনে নিজের গড় ভবানীপুর আসনে প্রার্থী হয়েছিলেন মমতা। কিন্তু সেখানেও জিততে পারেননি তিনি। এবার নন্দীগ্রাম উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই জল্পনা শুরু হয়েছে কালীঘাট তৃণমূল এবার কাকে প্রার্থী করবে তা নিয়ে।  

বৃহস্পতিবার সকালে এ নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন,  “নন্দীগ্রামে আগেও হেরেছেন। ভবানীপুরে হেরেছেন। উনি আর কোথায় কোথায় গিয়ে হারতে চান, ওনার ব্যাপার। উনিই এটা ভালো বলতে পারবেন।” এ প্রসঙ্গে মমতাপন্থী কাউন্সিলর বৈশান্বর চট্টোপাধ্যায় বলেন, “আমাদের দলের কথা আমাদের ভাবতে দিন। ওনাকে চিন্তা করতে হবে না।” উল্লেখ্য, পালাবদলের পর ভেঙে টুকরে হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাতে গড়া তৃণমূল কংগ্রেস। বর্তমানে দলটি আড়াআড়িভাবে দু’টি শিবিরে বিভক্ত, ‘কালীঘাট তৃণমূল’ এবং ‘আসল তৃণমূল’। এতদিন শোনা যাচ্ছিল, দুই শিবিরের তরফেই আলাদা করে নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী দেওয়া হবে। তবে ঋতব্রত শিবিরের তরফে ঋজু দত্ত জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে তাঁরা প্রার্থী দেবেন না।  

You might also like!