kolkata

3 years ago

Howrah : ডোমজুড়ের আগুন লাগল লরির গ্যারাজে, ভস্মীভূত বেশ কিছু গাড়ি

Fire breaks out at Howrah garrage
Fire breaks out at Howrah garrage

 

হাওড়া, ৫ ডিসেম্বর : হাওড়ার ডোমজুড়ের নিবড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে আগুন লাগল একটি লরির গ্যারাজে। রবিবার গভীর রাতের এই আগুনে গ্যারাজে থাকা লরি ছাড়াও ম্যাটাডোর, ছোট হাতি গাড়ি এবং বেশ কয়েকটি মোটরবাইক আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুন ছড়িয়ে যায় আশপাশের এলাকাতেও। এই ঘটনায় গ্যারাজ এবং গ্যারাজ-সংলগ্ন গোডাউনের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

স্থানীয় সূত্রের খবর, গভীর রাতে হঠাৎ লরির গ্যারাজে আগুন দেখতে পাওয়া যায়। এরপর ওই গ্যারাজ থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ছিট কাপড়ের গোডাউন, রঙের গোডাউন এবং অ্যাসিডের গোডাউনে। স্থানীয় ক্লাবের ছেলেরা রাতে খেলা দেখে বাড়ি ফেরার সময় তা দেখতে পান। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা খবর দেন ডোমজুড় থানায়। পুলিশ দমকল বিভাগে খবর দিলে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। দমকল কর্মীরা এলাকার বাসিন্দাদের সাহায্যে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে গ্যারাজে আগুন লেগেছে, তা স্পষ্ট না হলেও দমকল কর্মীদের অনুমান, বন্ধ গ্যারাজে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

You might also like!