Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Travel

4 months ago

Adventure Tips: অ্যাডভেঞ্চারের নেশা? পাহাড়-নদী-সমুদ্রে নামার আগে মানতেই হবে এই জরুরি নিয়মগুলি

Adventure Sports Safety Guide
Adventure Sports Safety Guide

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উঁচু পাহাড়ের খাড়া পথ বেয়ে ওঠা, উত্তাল নদীর স্রোতে র‍্যাফটিং কিংবা সমুদ্রের গভীরে স্কুবা ডাইভিং— রোমাঞ্চপ্রেমীদের কাছে অ্যাডভেঞ্চার স্পোর্টস মানেই এক অন্য অনুভূতি। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটিয়ে নতুন অভিজ্ঞতার খোঁজে এখন বহু মানুষ ঝুঁকছেন এই ধরনের কর্মকাণ্ডে। তবে শুধু সাহস থাকলেই হবে না, প্রয়োজন সচেতনতারও।

∆ অভিজ্ঞ অপারেটর বেছে নিন— জীবনের চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না। তাই কোনও অপারেটর যদি কম খরচে অ্যাডভেঞ্চার স্পোর্টস করানোর দাবি করে, তবে সেদিকে এগোনোর আগে বারবার চিন্তা করুন। সোশাল মিডিয়ায় উড়ো পোস্ট দেখে কখনওই অপারেটর বাছবেন না, তা সে যতই লাইক-কমেন্ট উপচে পড়ুক! অভিজ্ঞ অপারেটরের খোঁজ নিন, কথা বলুন। সমস্ত দিক থেকে ঠিক মনে হলে তবেই এগিয়ে যান।

∆ গিয়ার বারবার চেক করে নিন— শরীরে বাঁধা হারনেস, মাথার হেলমেট, দড়ি— বারবার যাচাই করে তবেই ব্যবহার করুন। যদি মনে হয় যে দেহের মাপমতো বসছে না, অতিরিক্ত আঁটো অথবা ঢিলে লাগছে, তাহলে উপস্থিত কর্মীদের জানান। অকারণ প্রাণের ঝুঁকি নেবেন না।

∆ মন দিয়ে ব্রিফিং শুনুন— অ্যাডভেঞ্চার স্পোর্টস শুরুর আগে, হাত-পায়ের অবস্থান কেমন হবে, বিপদে পড়লে কী কী করতে হবে, অথবা কোনও চটজলদি সিগনালিং— অপারেটররাই শিখিয়ে দেন। অবশ্যই তা মন দিয়ে শুনে নিন। প্রথমবার এমন কোনও কাজে নেমে আচমকা প্যানিক হওয়া খুব স্বাভাবিক। কিন্তু সচেতনভাবে ব্রিফিং শোনা থাকলে, সমস্যা অনেকখানি এড়ানো যেতে পারে।

∆ শারীরিক অবস্থা জানান শুরুতেই— অনেক সময়েই অপারেটররা বলে দেন, কোন কোন শারীরিক অবস্থার ক্ষেত্রে এগোনো যাবে না নির্দিষ্ট অ্যাডভেঞ্চার স্পোর্টসটিতে। হয়তো যাদের হৃদয় দুর্বল, বা হাত-পায়ের দুর্বলতা রয়েছে, তারা বাদ যাবেন। হতেই পারে, নির্দিষ্ট স্পোর্টসটি আপনার বহুকাঙ্খিত। কিন্তু বাদ পড়ে যাওয়ার ভয়ে যদি তা সকলের থেকে লুকিয়ে ময়দানে নামেন, তবে বড়সড় ক্ষতির আশঙ্কা থেকে যায়। তাই যে কোনও শারীরিক সমস্যা আগেই জানান দিন অপারেটরকে।

∆ ভারী খাবারে নিষেধাজ্ঞা— অভিজ্ঞরা তো জানেনই। কিন্তু আপনি যদি জীবনে প্রথমবার অ্যাডভেঞ্চার স্পোর্টসে নামেন, তবে নজর রাখুন শারীরিক সক্ষমতার দিকে। আগের সময়টিতে বাদ দিন ভারী খাবার খাওয়া এবং মদ্যপান। ফিট না থাকলে, মাঝপথে শরীর অস্থির লাগতে পারে। গা বমি দিতে পারে।

অ্যাডভেঞ্চার স্পোর্টসের ক্ষেত্রে মন শান্ত রাখা সবচাইতে জরুরি। তাই কেবল সেই স্পোর্টসের স্বপ্ন দেখলে হবে না। শরীর মনকে তৈরি করতে হবে তার উপযুক্ত করে। রোমাঞ্চ জীবনের স্বাদ বাড়ায় ঠিকই, তবে নিরাপত্তাকে উপেক্ষা করলে সেই আনন্দই মুহূর্তে বিপদে পরিণত হতে পারে। তাই অ্যাডভেঞ্চারের পথে পা বাড়ানোর আগে সচেতন থাকুন, নিয়ম মেনে চলুন, আর নিরাপদে উপভোগ করুন অজানার হাতছানি।


You might also like!