Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

kolkata

1 day ago

Kolkata Shed Collapse: আরও ৩টি দেহ উদ্ধার, তারাতলায় গুদামঘর বিপর্যয়ে মৃত্যু বেড়ে ৮

Kolkata warehouse collapse
Kolkata warehouse collapse

 

কলকাতা, ২৫ জুন : কলকাতার তারাতলায় গুদামঘর বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮, বৃহস্পতিবার সকালেই উদ্ধার হয়েছে আরও ৩টি দেহ। এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে এনডিআরএফ-এর দ্বিতীয় ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মনীশ রঞ্জন বলেন, “আমরা এখন পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করেছি। পাঁচজন অচেতন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং চারজন এখনও আটকে রয়েছেন। আমরা তাঁদের কাছে পৌঁছানোর জন্য একটি পথ তৈরি করেছি, কিন্তু তাদের অবস্থান খুবই ঝুঁকিপূর্ণ। তাদের উপরে পাশের এবং উপরের গার্ডার রয়েছে এবং আমরা নিশ্চিত করছি যে তাঁদের কাছে পৌঁছানোর সময় যেন আর কোনও ক্ষতি না হয়।"

উল্লেখ্য, বুধবার দুপুর ১২.৭ মিনিটে তারাতলায় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ গুদামের ছাদ। লোহার কাঠামো, কংক্রিটের স্তূপের নীচে চাপা পড়ে যান অন্তত ৪০ জন শ্রমিক। পুলিশ, দমকলের সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। পরে রাজ্য সরকারের অনুরোধে ভারতীয় সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তাতে যোগ দেয়। একাধিক ক্রেন নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে। হাইড্রোলিক ক্রেন দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়, যা এখনও চলছে। এই বিপর্যয়ের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি তারাতলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!