Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 months ago

Gourab Tapadar: চ্যাট বিতর্কে মুখ খুললেন গৌরব তপাদার, পাশে থাকার বার্তা দিলেন স্ত্রী প্রিয়াঙ্কা

Gaurab Tapadar speaks out on the chat controversy
Gaurab Tapadar speaks out on the chat controversy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চ্যাট ফাঁস বিতর্কে অবশেষে নীরবতা ভাঙলেন ‘প্রেতকথা’ খ্যাত ইউটিউবার ও ইনফ্লুয়েন্সর গৌরব তপাদার। প্রাক্তন প্রেমিকা অন্তরা দে প্রকাশ্যে পুরনো চ্যাট ও অডিও সামনে আনার পর দীর্ঘ পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। গৌরবের দাবি, প্রায় দু’বছর আগে মদ্যপ অবস্থায় আবেগের বশে তিনি ওই বার্তাগুলি পাঠিয়েছিলেন। এখন সেই পুরনো ঘটনাকেই তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিতর্কের মধ্যেই গৌরব স্পষ্ট করে জানিয়েছেন, গোটা বিষয়টি তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা তপাদারের অজানা ছিল না। সোশাল মিডিয়ায় রসিকতার সুরে তিনি লেখেন, সেই ঘটনার জন্য স্ত্রী তাঁকে যথেষ্ট বকেছেন, তবে শেষ পর্যন্ত সম্পর্কের পাশে থেকেছেন। একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, প্রাক্তনের ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চান না। 

এই ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। গৌরবের স্ত্রী প্রিয়াঙ্কা একটি দীর্ঘ পোস্টে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেন। সেই পোস্টে তাঁকে উদ্দেশ্য করে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ তোলেন গৌরবের প্রাক্তন অন্তরা দে। এরপর ফেসবুক লাইভে এসে তাঁদের বিচ্ছেদের প্রসঙ্গ তুলে ধরেন তিনি এবং পরবর্তীতে গৌরবের পাঠানো অডিও ও ব্যক্তিগত চ্যাট প্রকাশ করেন। মুহূর্তেই সেই পোস্টগুলি ভাইরাল হয়ে যায়। বৃহস্পতিবার গভীররাতে এনিয়ে দীর্ঘ পোস্ট করেন গৌরব। লেখেন, ‘সেদিন রাতে কি একটা খারাপ মদ খেয়ে ফেললাম। ব্যাস এক্স গার্লফ্রেন্ডকে মেসেজ করে দিলাম। তার দুবছর পর সেই মেসেজ নিয়ে…। তারপর বউয়ের কাছেও বাঁশ খেলাম। অনেক অপমান করার পর বউ বলল, ভাগ্যিস এই মেয়েটার সাথে থাকোনি।’ সেই পোস্টে রসিকতার ছলে অন্তরাকে আক্রমণ গৌরব লেখেন, ‘কে জানত এক্স এভাবে ফাঁসিয়ে দেবে! তাহলে ওর কেচ্ছাগুলো অনেক আগেই বলে দিতে পারতাম। যাই হোক একজন মহিলাকে নিয়ে সোশাল মিডিয়াতে কেচ্ছা করতে ভালো লাগবে না।’

গৌরবের পোস্ট শেয়ার করে স্ত্রী প্রিয়াঙ্কাও জানান, ‘এরপর যদি কিছু জানতে পারি বাঁশ নিয়ে পিছনে দৌঁড়ব পিছনে…। মা-বাবার থেকে শিখেছি হাজার ভুল-ত্রুটির পরও হাতে হাত রেখে একসঙ্গে এগিয়ে যেতে। তাই এরপর বাঁশ (মনে থাকে যেন)।’ অন্যদিকে, গৌরবের বক্তব্যের পরও থামেননি অন্তরা দে। তিনি আরও কিছু চ্যাট প্রকাশ করেছেন এবং দাবি করেছেন, ‘পাকে যখন নামানো হয়েছে আমিও দেখি আমার কি কেচ্ছা আছে, সহ্যের সীমা থাকে।’ পাশাপাশি আইনি পরামর্শ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।


এছাড়াও তিনি আজ সমাজ মাধ্যমে লিখেছেন, "বিয়ের পরে এক্স গার্লফ্রেন্ডকে সে''ক্স করার অফার দিয়েছে। আর তার বউয়ের নাকি সেটার জন্য জাস্ট মাথা গরম হয়ে গেছিল। আর শা'স্তি হিসেবে 'আচ্ছা সে' বরকে বকে দিয়েছে। কিন্তু সে''ক্সের অফার দেওয়াটা? বিয়ের পরেও বাইরের একটা মেয়েকে এই ধরনের অফার দেওয়া একটা মোটিভেশনাল স্পিকারের থেকে জাস্টিফাইড? আর তার বউ শুধু "আচ্ছাসে দিয়েছে"? তাহলে স্ত্রী তার বরের ব্যাপারে এসব না জেনে আমাকে নিয়ে লাইভ কেন করলো? আমাকে দোষারোপ কেন করল? আমি সিমপ্যাথি নিচ্ছি কেন বলল? সে পোস্ট করে বলেছে যে সে নাকি মদ খেয়েছিল, তাই এমনটা করেছে। তাহলে মদ খেয়ে কাউকে রে''প করলেও সেটা জাস্টিফাইড? তখনো বউ সাপোর্ট করবে? তার বউ কি আদৌ জানে যে সে আর কি কি করে বেরিয়েছে মেয়ে সংক্রান্ত বিষয়ে? সবকিছু জানতে পারলে তখনও কি মদের দোহাই দেবে? আর তার মদ খেয়ে নোংরা''মি করার শা'স্তি বাইরের একটা মেয়েকে কেন ভুগতে হবে বলতে পারেন?" ফলে সোশাল মিডিয়ায় গৌরব, প্রিয়াঙ্কা ও অন্তরাকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন নতুন মোড় নিয়েছে। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে চলে আসায় বিষয়টি নিয়ে নেটমাধ্যমে চলছে তুমুল আলোচনা। 

You might also like!