ম্যাকাও, ২০জুন : শনিবার মহিলাদের একক সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার পার্ক গা ইউনের কাছে সরাসরি গেমে অস্মিতা চালিহা পরাজিত হওয়ায় ম্যাকাও ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অভিযান শেষ হয়ে গেছে ।বিশ্বের ৬৩ নম্বর ভারতীয় খেলোয়াড় ৩৮ মিনিট স্থায়ী এক ম্যাচে বিশ্বের ৬১ নম্বর পার্কের কাছে ১৭-২১, ৯-২১ গেমে হেরে গেছেন। এই পরাজয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে ভারতের অভিযানের সমাপ্তি ঘটে, কারণ এর আগেই অষ্টম বাছাইপ্রাপ্ত ভারতীয় খেলোয়াড় অনমোল খার্ব কোয়ার্টার ফাইনালে হান কিয়ান শি-র কাছে হেরে বিদায় নিয়েছিলেন।
