Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

3 months ago

Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর

Italian Prime Minister Giorgia Meloni
Italian Prime Minister Giorgia Meloni

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বন্ধুত্ব নিয়ে বরাবরই চর্চা চলে সোশাল মিডিয়ায়। তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ককে ঘিরে তৈরি হয়েছে ‘মেলোডি’ নামে এক জনপ্রিয় শব্দবন্ধও। দুই রাষ্ট্রনেতাকে নিয়ে নানা মজার পোস্ট ও আলোচনা মাঝেমধ্যেই দেখা যায় ভার্চুয়াল দুনিয়ায়। এবার সেই আলোচনার মধ্যেই সামনে এসেছে এক মজার ঘটনা। ভারতের মাটিতে মেলোনির জনপ্রিয়তা দেখে রসিকতার ছলে তাঁকে নয়াদিল্লি থেকে নির্বাচনে লড়ার পরামর্শ দিয়েছিলেন ইতালির উপ-প্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি। তাঁর সেই মন্তব্য ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। 

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উপর লেখা বই ‘জর্জিয়াজ ভিশন’-এ ২০২৩ সালে তাঁর ভারত সফরের উল্লেখ রয়েছে। এই সফরে মেলোনিকে বিশেষভাবে অভ্যর্থনা জনানো হয়েছিল দিল্লিতে। নয়াদিল্লির রাস্তা জুড়ে মেলোনির ছবি ও ‘স্বাগতম’ লেখা বড় বড় পোস্টার সাঁটানো হয়েছিল। শুধু তাই নয়, ভারত সফর সেরে ফেরার সময়েও গোটা দিল্লি ছেয়ে গিয়েছিল পোস্টারে। যেখানে লেখা ছিল, ‘ভারতে আসার জন্য ধন্যবাদ।’ মেলোনির জন্য মোদি সরকারের এমন বিশেষ অভ্যর্থনার বহর দেখে রসিকতা করতে ছাড়েননি ইতালির উপ-প্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি। মেলোনির বয়ান অনুযায়ী, তাজানি রসিকতা করে তাঁকে বলেন, ‘এত পোস্টার দেখে মনে হচ্ছে, আপনি যদি নয়াদিল্লি আসনে নির্বাচন লড়তেন তবে লক্ষ লক্ষ ভোট পেতেন।’  উল্লেখ্য, ২০২৩ সালে মোদি-মেলোনি দ্বিপাক্ষিক বৈঠকের পর নেট দুনিয়ায় চর্চিত এই দুই রাষ্ট্রপ্রধান। এরপর থেকে দফায় দফায় ভাইরাল হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের ভিডিও। ২০২৪ সালে সোশাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে ‘মেলোডি’ শব্দটির উল্লেখ করেছিলেন মোদি। এরপর থেকে বিভিন্ন বিশ্বমঞ্চে দুই রাষ্ট্রনেতার উপস্থিতি, তাঁদের আলাপচারিতা নিয়ে কম আলোচনা হয়নি।


মোদির এবং মেলোনির সুসম্পর্ক ওয়াকিবহল মহলে ক্রমশ চর্চার বিষয় হয়ে ওঠে। ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন মোদি। তাঁদের এই ফ্রেম সমাজমাধ্যমে ‘মেলোডি’ নামে পরিচিত। মাসখানেক আগে সেই মেলোডি চর্চা নতুন করে সংবাদ শিরোনামে উঠে আসে। সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন মোদি-মেলোনি। সেখানে ইটালির প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, “প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য উপহার এনেছেন। খুবই ভালো চকোলেট। মেলোডি।” সেই চকোলেটের প্যাকেট সকলকে দেখান তিনি। এরপরই দুই রাষ্ট্রনেতা হাসতে থাকেন। এই ভিডিওর পর মোদি-মেলোনি সম্পর্কের রসায়ন নতুন করে চর্চায় উঠে আসে। মুচকি হাসি দিয়ে নেটিজেনরা লেখেন, “ব্যাপারটা খুবই চকোলেটি।” 


You might also like!