Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

1 month ago

Grand Canyon Flash Floods: গ্র্যান্ড ক্যানিয়নে আচমকা হড়পা বান! ২০ জনের খোঁজ নেই, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

Flash flood strikes Grand Canyon in US
Flash flood strikes Grand Canyon in US

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নেপালের ভয়াবহ হড়পা বানের পর এবার একই ধরনের বিপর্যয়ের সাক্ষী আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন। হঠাৎ করে কলোরাডো নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদী সংলগ্ন এলাকায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সময় রবিবার দুপুর আড়াইটে নাগাদ আচমকাই জলস্তর বাড়তে শুরু করে। প্রবল জলের স্রোতে বেশ কয়েকজন ভেসে যান বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়। এখনও পর্যন্ত ৬২ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অন্তত ২০ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় একজনের মৃত্যুর খবরও সামনে এসেছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আমেরিকার অ্যারিজোনা প্রদেশে অবস্থিত ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল। রবিবার দুপুরে হড়পা বান নেমে আসার সময় গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ছিলেন বহু মানুষ। জলের তোড় এতটাই শক্তিশালী ছিল যে বড় বড় পাথর লোহার কাঠামো ভাসিয়ে নিয়ে যায়। ভেঙে যায় পর্যটকদের যাতায়াতের জন্য তৈরি করা একটি ফুট ব্রিজও। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, রবিবার ওই এলাকায় ভারী বৃষ্টি হয়েছিল। তার জন্যই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, দুপুরে ‘ব্রাইট অ্যাঙ্গেল’ খাঁড়ির দিক থেকে জলের স্রোত হঠাৎই কলোরাডো নদীতে ঢুকতে শুরু করে। সাধারণত পর্যটকরা যেখান থেকে কলোরাডো নদীতে নামেন সেই জায়গা থেকে ৬২ জনকে কপ্টারে করে ফিরিয়ে আনা হয়। ওই অঞ্চলে থাকা ২০ জনের এখনও কোনও খোঁজ মেলেনি। একজনের দেহ উদ্ধার করেছে প্রশাসন। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। 

You might also like!